প্রথম ইনিংসেই ম্যাচের ভাগ্য-নির্ধারণ: ম্যাথিউস
প্রথম টেস্টে শ্রীলঙ্কার সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। প্রায় সাড়ে তিন দিনে মুশফিকুর রহিমের দলকে এক ইনিংস ও ২৪৮ রানে বিধ্বস্ত করা শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস মনে করেন, প্রথম ইনিংসে দুই দলের বিশাল ব্যবধানই খেলার ভাগ্য গড়ে দিয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা শেষে সংবাদ সম্মেলনে ম্যাথিউস বলেন, “প্রথম ইনিংসে বাংলাদেশকে ২৩২ রানে অলআউট করে বোলাররা আমাদের ভালো সূচনা এনে দিয়েছে। এরপর সাত শ’রও বেশি রান করে জয়ের পথে এগিয়ে দিয়েছে ব্যাটসম্যানরা। প্রথম ইনিংসে বোলার ও ব্যাটসম্যানদের দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে সহজ জয় পেয়েছি আমরা।”প্রথম ইনিংসে ২৩২-এর পর দ্বিতীয় ইনিংসে ২৫০ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ। দুই ইনিংসেই ভালো করায় বোলারদের প্রশংসায় পঞ্চমুখ শ্রীলঙ্কার অধিনায়ক। আলাদা করে বললেন দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেয়া দিলরুয়ান পেরেরার কথা।“বেশ কিছু দিন ধরে আমাদের বোলারদের উন্নতির হার ঊর্ধ্বমুখী। পেসাররা দারুণ ছন্দে আছে, স্পিনাররাও তাই। দ্বিতীয় ইনিংসে দিলরুয়ানের বল দেখে আমি মুগ্ধ।”ম্যাথিউসের অভিমত, বাংলাদেশের ব্যাটসম্যানরা দুই ইনিংসেই ব্যর্থ হলেও উইকেটে কোনো সমস্যা ছিল না। তার মতে, প্রতিপক্ষের ব্যাটসম্যানরা চাপ ঠিক ভাবে সামাল দিতে না পারায় শ্রীলঙ্কা সহজ জয় পেয়েছে।সর্বকালের অন্যতম সেরা স্পিনার মুত্তিয়া মুরালিধরন অবসর নেয়ার পর টেস্ট ক্রিকেটে বোলিং নিয়ে ভালোই ভুগতে হয়েছিল শ্রীলঙ্কাকে। তবে ম্যাথিউসের বিশ্বাস, বর্তমান বোলিং আক্রমণ সেই সমস্যা অনেকখানি দূর করেছে তাদের।মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারার মতো দুজন সাবেক অধিনায়ক এবং রঙ্গনা হেরাথের মতো অভিজ্ঞ স্পিনারের উপস্থিতি দলকে নেতৃত্ব দেয়ার কাজ অনেক সহজ করে দিয়েছে বলে মনে করেন ম্যাথিউস।“এই তিনজন পারফর্ম করলে আমার জন্য কাজটা সহজ হয়ে যায়। আমরা একটা দল হিসেবে খেলি। আমরা একে অন্যকে সাহায্য করি, অন্যের সাফল্য উপভোগ করি। এটাই আমাদের সাফল্যের রহস্য।”