২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোহাগ গাজীর চোখে ম্যাচ বাঁচানোর স্বপ্ন

ইনিংস হার এড়াতে প্রয়োজন আরো ৪৬৩ রান, হাতে আছে ৯ উইকেট। প্রতিকূল পরিস্থিতির সামনে দাঁড়িয়ে থাকলেও অফস্পিনার সোহাগ গাজী মনে করেন, বাংলাদেশের পক্ষে মিরপুর টেস্ট ড্র করা সম্ভব। তবে সেজন্য তার সতীর্থদের মাহেলা জয়াবর্ধনের মতো ব্যাট করতে হবে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2014, 07:25 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে সোহাগ বলেন, “প্রথম তিন দিন আমাদের ভালো কাটেনি। এই টেস্টের আরো দুদিন বাকি আছে। আমরা চেষ্টা করবো ভালো খেলার।”“মাহেলা জয়াবর্ধনে চমৎকার ইনিংস খেলেছেন। সারা দিন ধরে ব্যাট করেছেন। খুব একটা সুযোগ দেননি। তার কাছে আমাদের ব্যাটসম্যানদের অনেক কিছু শেখার আছে। ম্যাচ বাঁচাতে আমাদের এমন ব্যাটিং করতে হবে। সেশন ধরে-ধরে সময় পার করতে হবে।”৪৯৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ শুরুতেই তামিম ইকবালকে হারিয়েছে। ৮ নম্বর ব্যাটসম্যান সোহাগের পরিকল্পনায় এখন ১০০ বলে ১০ রান করার মতো ধীরগতির ব্যাটিং।অথচ উদ্বোধনী ব্যাটসম্যান তামিম বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথকে অযথা তুলে মারতে গিয়ে আউট হয়ে দলকে অস্বস্তিতে ফেলে দিয়েছেন।সোহাগ অবশ্য তামিমের পক্ষে ‘সাফাই’ গাইলেন।“তামিম ভাই অভিজ্ঞ ব্যাটসম্যান। তিনি অনেক বড়-বড় ইনিংস খেলেছেন। তবে ভুল তো যে কারো হতে পারে।”১৮৭ ওভার ৫ বল করেও অতিথিদের ৬ উইকেটের বেশি নিতে পারেনি বাংলাদেশের বোলাররা। রান-পাহাড়ের নিচে চাপা পড়লেও সোহাগের দাবি, তারা ভালো বোলিং করেছেন।“আমরা ভালো বোলিং করেছি। তবে ওরা বেশি ভালো ব্যাটিং করায় শক্ত জায়গায় পৌঁছে গেছে। এতক্ষণ ধরে ফিল্ডিং করা খুব কঠিন।