জয়াবর্ধনের সামনে আর পাঁচ জন
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে অপরাজিত ২০৩ রানের দুর্দান্ত ইনিংসের সুবাদে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় মাহেলা জয়াবর্ধনে এখন ষষ্ঠ স্থানে।
টেস্টে এটা জয়াবর্ধনের ৩৩তম শতক ও সপ্তম দ্বি-শতক। তার সতীর্থ কুমার সাঙ্গাকারারও ৩৩টি শতক আছে।১১ হাজার ৩৩ রান নিয়ে মিরপুর টেস্ট শুরু করেছিলেন জয়াবর্ধনে। তখন তার সামনে ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যালান বোর্ডার ও ওয়েস্ট ইন্ডিজের শিবনারায়ণ চন্দরপল। বোর্ডার এগিয়ে ছিলেন ১৪১ রানে, আর চন্দরপল ১৮৬ রানে।বোর্ডারকে পেছনে ফেলার পর চন্দরপলকেও ছাড়িয়ে যাওয়া জয়াবর্ধনের রান এখন ১১ হাজার ২৩৬।সামনে আছেন শুধু ভারতের শচীন টেন্ডুলকার (১৫ হাজার ৯২১), অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (১৩ হাজার ৩৭৮), দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস (১৩ হাজার ২৮৯), ভারতের রাহুল দ্রাবিড় (১৩ হাজার ২৮৮) ও ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা (১১ হাজার ৯৫৩)।অথচ এমন একটা অর্জন সম্পর্কে নাকি জানতেনই না জয়াবর্ধনে। খেলা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ব্যাপারটা আমার জানা ছিল না। দলকে ভালো অবস্থানে নিয়ে যেতে পেরে ভালো লাগছে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। পাশাপাশি মাইলফলক স্পর্শ করতে পেরে আরো ভালো লাগছে।”৭টি দ্বি-শতকের মধ্যে এটাই সবচেয়ে সহজ ছিল কিনা এমন প্রশ্নের জবাবে শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক বলেন, “রান রানই, এখানে সহজ বা কঠিনের কোনো ব্যাপার নেই। দ্বিতীয় সেশনে হাল ছেড়ে দেয়ার আগ পর্যন্ত ওরা খুব ভালো বল করেছিল।”টেস্ট ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে জয়াবর্ধনের এটা সপ্তম শতক। টেস্টে বাংলাদেশই তার প্রিয় প্রতিপক্ষ কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “ইংল্যান্ডের বিপক্ষেও আমার ৭টি শতক। আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আছে ৩৭৪ রান।”সাঙ্গাকারার সঙ্গে শতক নিয়ে লড়াই প্রসঙ্গে জয়াবর্ধনে বলেন, “আশা করি পরের টেস্টে সাঙ্গাকারা আমাকে ছাড়িয়ে যাবে। সে একজন দারুণ ব্যাটসম্যান। আগামী প্রজন্মের সামনে চমৎকার মানদণ্ড দাঁড় করিয়েছে।”টেস্ট ক্রিকেটে ১০ সর্বোচ্চ রান সংগ্রাহক
ব্যাটসম্যানম্যাচ ইনিংসরানশচীন টেন্ডুলকার২০০৩২৯ ১৫৯২১রিকি পন্টিং১৬৮২৮৭১৩৩৭৮জ্যাক ক্যালিস১৬৬২৮০১৩২৮৯রাহুল দ্রাবিড়১৬৪২৮৬১৩২৮৮ব্রায়ান লারা১৩১২৩২১১৯৫৩মাহেলা জয়াবর্ধনে ১৪২২৩৮১১২৩৬শিবনারায়ন চন্দরপল১৫৩২৬১১১২১৯অ্যালান বোর্ডার১৫৬২৬৫১১১৭৪স্টিভ ওয়াহ১৬৮২৬০১০৯২৭কুমার সাঙ্গাকারা১২১২০৭১০৭২৭
