২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেস্টে দ্বি স্তরের প্রস্তাবে সায় দেয়নি বাংলাদেশ

টেস্ট খেলার অধিকার রক্ষায় নিজেদের দৃঢ় অবস্থান পূনর্ব্যক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রীড়া প্রতিবেদক

প্রশান্ত মিত্র, ফেনীর পরশুরাম থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2014, 10:04 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের পরিকল্পনার বিরুদ্ধে ঢাকায় ক্রিকেটপ্রেমীদের বিক্ষোভ। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের পরিকল্পনার বিরুদ্ধে ঢাকায় ক্রিকেটপ্রেমীদের বিক্ষোভ। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ভারতের ক্রিকেট বোর্ডের সভাপতি এন শ্রীনিবাসন খসড়া এই প্রস্তাবের মূল উদ্যোক্তা। ভারতের ক্রিকেট বোর্ডের সভাপতি এন শ্রীনিবাসন খসড়া এই প্রস্তাবের মূল উদ্যোক্তা।

ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের পরিকল্পনার বিরুদ্ধে ঢাকায় ক্রিকেটপ্রেমীদের বিক্ষোভ। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের পরিকল্পনার বিরুদ্ধে ঢাকায় ক্রিকেটপ্রেমীদের বিক্ষোভ। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আইসিসিতে ভোটে উঠেনি বিতর্কিত প্রস্তাব

টেস্টে ২ স্তর থেকে সরে আসছে ৩ মোড়ল

টেস্ট খেলার অধিকার রক্ষায় লড়বে বাংলাদেশ

আইসিসি পুনর্গঠন প্রস্তাবে মুশফিকের হতাশা

ভারতীয় বোর্ডের ওয়েবসাইট হ্যাকড

‘কৌশলী’ পথে বিসিবি

বড় ৩ বোর্ডের প্রস্তাবের বিরুদ্ধে ফিকা

খসড়া প্রস্তাব প্রত্যাহারের দাবি দক্ষিণ আফ্রিকার

আইসিসির ‘দখল নিচ্ছে’ ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার প্রভাব বলয়ে থাকা আইসিসির ফিন্যান্স অ্যান্ড কমার্শিয়াল অ্যাফেয়ার্স কমিটির তৈরি খসড়া প্রস্তাবে রাজস্ব বন্টন মডেল, প্রশাসনিক কাঠামো ও ফিউচার ট্যুর প্রোগ্রামে (এফটিপি) বড় ধরনের পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি র্যাঙ্কিংয়ের ৯ ও ১০ নম্বর দেশকে টেস্ট খেলতে না দিয়ে সহযোগী দেশগুলোর সঙ্গে আইসিসি কন্টিনেন্টাল কাপে খেলানোর প্রস্তাব রাখা হয়েছিল।ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের পরিকল্পনা বাস্তবায়িত হলে কমপক্ষে আগামী চার বছর টেস্ট খেলার সুযোগ থাকবে না বাংলাদেশের।মঙ্গলবার দুবাইয়ে আইসিসির সভায় তিন প্রভাবশালী দেশের খসড়া প্রস্তাবে ওপর আলোচনার সময় নিজেদের অবস্থানের কথা জানায় বিসিবি।দুবাই থেকে বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী এক বিবৃতিতে বলেন, “আমরা আইসিসির সঙ্গে যোগাযোগ করেছি। আমরা বলেছি, পূর্ণ সদস্য দেশ হিসেবে বাংলাদেশের অধিকার ক্ষুন্ন হয় এমন কোনো প্রস্তাবে সায় দেবে না বিসিবি।”

ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের পরিকল্পনার বিরুদ্ধে ঢাকায় ক্রিকেটপ্রেমীদের বিক্ষোভ। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের পরিকল্পনার বিরুদ্ধে ঢাকায় ক্রিকেটপ্রেমীদের বিক্ষোভ

ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের পরিকল্পনার বিরুদ্ধে ঢাকায় ক্রিকেটপ্রেমীদের বিক্ষোভ। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিসিবিসহ অন্যান্য বোর্ডের বিরোধিতার মুখে আইসিসির খোলনলচে পাল্টে ফেলতে তিনটি প্রভাবশালী বোর্ডের 'বিতর্কিত' খসড়া প্রস্তাব ভোটাভুটির জন্য সভায় ওঠানো হয়নি। দুবাইতে মঙ্গলবার আইসিসির ছয় ঘণ্টারও বেশি সময় ধরে চলা সভায় এ নিয়ে পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে তর্ক-বিতর্কের পর এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভা শুরুর আগেই ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ), পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) আইসিসির কাছে লেখা চিঠিতে প্রভাবশালী তিনটি বোর্ডের তৈরি করা প্রস্তাব উত্থাপন পিছিয়ে দিতে চিঠি লিখেছে। বিসিবি চিঠিতে প্রস্তাবটি নিয়ে আরো আলোচনার প্রয়োজন আছে বলে উল্লেখ করে।

আগামী মাসে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের তৈরি করা এই খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা করা হবে।