২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ ওয়ানডেতেও অস্ট্রেলিয়ার জয়

অ্যাশেজ ৫-০ ব্যবধানে জিতে নেয়া অস্ট্রেলিয়া পঞ্চম ও শেষ ওয়ানডেতেও জয় পেয়েছে। রোববার ইংল্যান্ডকে নাটকীয়ভাবে ৫ রানে হারিয়ে দেয়া স্বাগতিক দলের সিরিজ জয়ের ব্যবধান ৪-১।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2014, 07:22 PM

Updated : 01 Sep 2026, 12:18 PM

অ্যাডিলেড ওভালে টস জিতে ব্যাট করতে নামলেও ব্যাটসম্যানদের ব্যর্থতায় বড় সংগ্রহ গড়তে পারেনি অস্ট্রেলিয়া।সর্বোচ্চ ৫৬ রান আসে জর্জ বেইলির ব্যাট থেকে। দ্বিতীয়-সর্বোচ্চ ৩৬ রান শন মার্শের। এদের সঙ্গে ম্যাথু ওয়েড (৩১) ও জেমস ফকনার (২৭) সাধ্যমতো অবদান রাখলেও ৯ উইকেটে ২১৭ রানে থেমে যায় অস্ট্রেলিয়ার ইনিংস।ইংল্যান্ডের দুই পেসার স্টুয়ার্ট ব্রড ও বেন স্টোকস তিনটি করে উইকেট নেন।জবাবে ২৯ রানে ২ উইকেট হারালেও অধিনায়ক অ্যালিস্টার কুকের (৩৯) সঙ্গে ৬১ ও ওয়েন মর্গ্যানের (৩৯) সঙ্গে ৬৪ রানের দুটো ভালো জুটি গড়ে অতিথিদের জয়ের পথে নিয়ে যাচ্ছিলেন জো রুট (৫৫)।কিন্তু ৩৬তম ওভারে ৩ উইকেটে ১৫৪ রানের শক্ত অবস্থানে দাঁড়িয়েও জিততে পারেনি ইংল্যান্ড। রবি বোপারা (২৫) চেষ্টা করলেও অন্য ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৪৯ ওভার ৪ বলে ২১২ রানে অলআউট হয়ে যায় তারা।ব্যাটিংয়ের পর বল হাতেও জ্বলে উঠে ১০ ওভারে ৩৭ রানের বিনিময়ে রুট ও মর্গ্যানের মূল্যবান দুটো উইকেট নেয়া ফকনারের হাতে উঠেছে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার।সিরিজ সেরা হওয়ার লড়াইয়ে অ্যারন ফিঞ্চ অপ্রতিদ্বন্দ্বী ছিলেন বলা যায়। ৫ ম্যাচে দুটি শতকসহ ৫১.৬ গড়ে ২৫৮ রানই তার পক্ষে কথা বলেছে।সংক্ষিপ্ত স্কোর:অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ২১৭/৯ (ফিঞ্চ ৭, মার্শ ৩৬, ওয়াটসন ০, ক্লার্ক ৮, বেইলি ৫৬, ম্যাক্সওয়েল ২২, ওয়েড ৩১, ফকনার ২৭, কোল্টার-নাইল ১৫, ম্যাকাই ১*, ডোহার্টি ১*; ব্রড ৩/৩১, স্টোকস ৩/৪৩, জর্ডান ২/৩৭, ব্রেসনান ১/৫১)ইংল্যান্ড: ৪৯.৪ ওভারে ২১২ (কুক ৩৯, বেল ১৪, স্টোকস ০, রুট ৫৫, মর্গ্যান ৩৯, বোপারা ২৫, বাটলার ৫, ব্রেসনান ১৩, ব্রড ৭, জর্ডান ৪*, ট্রেডওয়েল ০; কোল্টার-নাইল ৩/৩৪, ম্যাকাই ৩/৩৬, ফকনার ২/৩৭, ওয়াটসন ১/৩৫)ম্যাচ সেরা: জেমস ফকনারসিরিজ সেরা: অ্যারন ফিঞ্চ।