২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে আইসিসির নিরাপত্তা দল

নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম ভেন্যু সিলেট পরিদর্শন করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) তিন সদস্যের নিরাপত্তা দল।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2014, 06:48 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

বুধবার ভেন্যু পরিদর্শনের আগে সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করে প্রতিনিধি দলটি। বৈঠক শেষে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রোকন উদ্দিন সাংবাদিকদের জানান, তাদের নিরাপত্তা পরিকল্পনায় সন্তোষ প্রকাশ করেছে আইসিসি প্রতিনিধি।তিনি বলেন, “বিশ্বকাপ চলাকালে নিরাপত্তা নিশ্চিত করতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। প্রতিনিধি দল কিছু পরামর্শ দিয়েছে, কিছু চাহিদার কথা বলেছে। সেগুলোও পূরণ করা হবে।”এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সঙ্গে বৈঠক করে আইসিসির নিরাপত্তা দল। গত সোমবার ঢাকায় নিরাপত্তা ইস্যুতে একটি বৈঠকও করেছে আইসিসি। সেই সভায় বাংলাদেশের নিরাপত্তা পরিকল্পনায় সন্তোষ প্রকাশ করা হয়েছে।সিলেটে পুরুষদের ‘বি’ গ্রুপের ৬টি ম্যাচ এবং মহিলাদের ২২টি ম্যাচ হবে।