শ্রীলঙ্কা সিরিজের টিকেট ইউসিবিতে
বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের টিকেট পাওয়া যাবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে (ইউসিবি)। টেস্ট সিরিজে টিকেটের সর্বনিম্ন মূল্য রাখা হয়েছে ২০ টাকা। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের ম্যাচের সর্বনিম্ন টিকেট ৫০ টাকা।
মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মির্জা মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, ঢাকার পাঁচটি ও চট্টগ্রামের দুটি শাখায় টিকেট পাওয়া যাবে। এছাড়া ব্যাংকটির মোবাইল ব্যাংকিং শাখা ইউক্যাশের মাধ্যমেও টিকেট পাওয়া যাবে।
ম্যাচের দিন বুথে টিকেট বিক্রি হবে না বলে জানিয়েছেন বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী।
তিনি জানান, নিরাপত্তার কারণে ম্যাচের দিন স্টেডিয়াম বুথে টিকেট বিক্রি না করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) অনুরোধ জানানো হয়েছে আইসিসির নিরাপত্তা সভায়।
ঢাকায় ইউসিবিএলের মিরপুর, ধানমন্ডি, বসুন্ধরা, বিজয়নগর ও উত্তরা শাখায় টিকেট পাওয়া যাবে।
চট্টগ্রামের দামপাড়া ও হালিশহর শাখা থেকে টিকেট কিনতে পারবেন ক্রিকেটভক্তরা।
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টের টিকেটের দাম:
হসপিটালিটি বক্স: তিন হাজার টাকা
ভিআইপি গ্র্যান্ড স্ট্যান্ড: ৫০০ টাকা
আন্তর্জাতিক গ্যালারি: ১০০ টাকা
শহীদ মুশতাক ও জুয়েল স্ট্যান্ড: ৭৫ টাকা
উত্তর ও দক্ষিণ স্ট্যান্ড: ৫০ টাকা
পূর্ব স্ট্যান্ড: ২০ টাকা
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের টিকেটের দাম:
হসপিটালিটি বক্স: তিন হাজার টাকা
ভিআইপি গ্র্যান্ড স্ট্যান্ড: ৫০০ টাকা
আন্তর্জাতিক গ্যালারি: ১০০ টাকা
ক্লাব হাউজ: ৭৫ টাকা
পশ্চিম গ্যালারি: ৫০ টাকা
পূর্ব গ্যালারি: ২০ টাকা
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দু'টি টি-টোয়েন্টি ম্যাচের টিকেটের দাম:
হসপিটালিটি বক্স: পাঁচ হাজার টাকা
ভিআইপি গ্র্যান্ড স্ট্যান্ড: এক হাজার টাকা
আন্তর্জাতিক গ্যালারি: ৩০০ টাকা
ক্লাব হাউজ: ২০০ টাকা
পশ্চিম গ্যালারি: ১০০ টাকা
পূর্ব গ্যালারি: ৫০ টাকা
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনটি ওয়ানডের টিকেটের দাম:
হসপিটালিটি বক্স: পাঁচ হাজার টাকা
ভিআইপি গ্র্যান্ড স্ট্যান্ড: এক হাজার টাকা
আন্তর্জাতিক গ্যালার: ৩০০ টাকা
শহীদ মুশতাক ও জুয়েল স্ট্যান্ড: ২০০ টাকা
উত্তর ও দক্ষিণ স্ট্যান্ড: ১০০ টাকা
পূর্ব স্ট্যান্ড: ৫০ টাকা
