২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইয়ুবের শতকে ঘুরে দাঁড়িয়েছে মধ্যাঞ্চল

মার্শাল আইয়ুবের অপরাজিত শতকের সুবাদে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ঘুরে দাঁড়িয়েছে ওয়ালটন মধ্যাঞ্চল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2014, 09:36 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

প্রথম দিন ১৬৫ রানে অলআউট হয়ে বিপদে পড়ে যাওয়া মধ্যাঞ্চলই এখন প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের বিপক্ষে দ্বিতীয় পর্বের ম্যাচে চালকের আসনে।রোববার দ্বিতীয় দিনে বিকেএসপির তিন নম্বর মাঠে দক্ষিণাঞ্চলের প্রথম ইনিংস ২৩০ রানে গুটিয়ে দিয়েছে গতবারের চ্যাম্পিয়নরা। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ৩১৮ রান নিয়ে দিন শেষ করা মধ্যাঞ্চল ২৫৩ রানে এগিয়ে আছে।৬৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা মধ্যাঞ্চলকে ভালো সূচনা এনে দেয় শামসুর রহমান-শাহরিয়ার নাফীসের ৫১ রানের উদ্বোধনী জুটি। দ্বিতীয় উইকেটে মার্শালের সঙ্গে ৮৭ রানের আরেকটি ভালো জুটি উপহার দেন আগের ম্যাচে দ্বি-শতক করা শামসুর (৬৫)।দলীয় ১৩৮ রানে শামসুরের বিদায়ের পর রকিবুল হাসান (৩১)ও অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের (৪১) সঙ্গে ৮৬ রানের আরো দুটি চমৎকার জুটি গড়েন মার্শাল। প্রথম শ্রেণির ক্রিকেটে অষ্টম শতক করা মার্শাল অপরাজিত থাকেন ১২২ রানে। তার ১৯০ বলের ইনিংসে ছিল ১৪টি চার ও ২টি ছক্কা।৩৪ রানে ৩ উইকেট নিয়ে তাইবুর রহমান দক্ষিণাঞ্চলের সেরা বোলার।এর আগে ৭ উইকেটে ১৯৬ রান নিয়ে খেলা শুরু করে দক্ষিণাঞ্চল। আগের দিন মাহমুদুল্লাহর ঘূর্ণিতে বিভ্রান্ত দক্ষিণাঞ্চল ৩৪ রান যোগ করতে শেষ ৩ উইকেট হারায়। এই তিন উইকেটের দুটিই নিয়েছেন মাহমুদুল্লাহ।৯৪ রানে ৭ উইকেট নিয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মাহমুদুল্লাহ। প্রথম শ্রেণির ক্রিকেটে এটাই তার সেরা বোলিং। আগের সেরা বোলিং ছিল ৫/৫১।সংক্ষিপ্ত স্কোর:ওয়ালটন মধ্যাঞ্চল: ১৬৫ (মাহমুদুল্লাহ ৩৬, নুরুল ৩২; সোহাগ ৪/৬৭, রাজ্জাক ৩/৪৪) ও ৩১৮/৫ (শাহরিয়ার নাফীস ২৭, শামসুর ৬৫, মার্শাল ১২২*, রকিবুল ৩১, মাহমুদুল্লাহ ৪১, ইলিয়াস ২, মেহরাব ৪*; তাইবুর ৩/৩৪, রবিউল ১/৩২, রাজ্জাক ১/৭৫)প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল: ১৯৬/৭ (এনামুল ৪, সৌম্য ২১, ইমরুল ২২, মিঠুন ৮৮, তাইবুর ৩১, শুভাগত ১৭, জিয়া ২, সোহাগ ০, রাজ্জাক ১৭, রুবেল ১৪*, রবিউল ৩; মাহমুদুল্লাহ ৭/৯৪, ইলিয়াস ২/৩৪, শাহাদাত ১/৪৫)