তাইজুলের ঘূর্ণিতে বিপদে পূর্বাঞ্চল
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডে জ্বলে উঠেছেন বিসিবি উত্তরাঞ্চলের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। শনিবার ৮ উইকেটে ২৬১ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল।
প্রতিপক্ষের ৮টির মধ্যে ৭টিই উইকেটই তাইজুলের, ৬৭ রানের বিনিময়ে।বিকেএসপির দুই নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নামে পূর্বাঞ্চল। ১১৬ বলে ১০টি চার ও দুটি ছক্কাসহ সর্বোচ্চ ৯৪ রান আসে মুমিনুল হকের ব্যাট থেকে।অপরাজিত ৫২ রান নিয়ে মাঠ থেকে ফেরা অলক কাপালী পূর্বাঞ্চলকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেয়ার স্বপ্ন দেখাচ্ছেন। তার ১১৩ বলের ইনিংসটিতে চারের সংখ্যা পাঁচটি।দিনশেষে অলকের সঙ্গী ৭ রানে অপরাজিত নাবিল সামাদ।সংক্ষিপ্ত স্কোর:ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল প্রথম ইনিংস: ২৬১/৮ (তামিম ২৪, নাফিস ৬, রাজিন ৩৮, মুমিনুল ৯৪, অলক ৫২*, ধীমান ৪, জুবায়ের ১৭, আলাউদ্দিন ১২, তাপস ০, নাবিল ৭*; তাইজুল ৭/৬৭, তানভীর ১/৩৯)
