২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৪ ফেব্রুয়ারি ‘ভারত রত্ন’ পাচ্ছেন টেন্ডুলকার

শচীন টেন্ডুলকারকে ‘ভারত রত্ন’ দেয়ার সিদ্ধান্তের কথা আগেই জানিয়েছে ভারত সরকার। এবার তা বাস্তবায়িত হওয়ার পালা। আগামী ৪ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে ভারতের রাষ্ট্রপ্রতি প্রণব মুখার্জির হাত থেকে দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার গ্রহণ করবেন এই ব্যাটিং-কিংবদন্তি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2014, 08:40 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

প্রথম ক্রীড়াবিদ এবং ৪২তম ব্যক্তি হিসেবে ‘ভারত রত্ন’ হতে যাচ্ছেন টেস্ট-ওয়ানডে দুটোতেই সর্বোচ্চ রান ও শতকের মালিক টেন্ডুলকার। এই অসাধারণ সম্মান মাকে উৎসর্গ করেছেন তিনি।গত ১৬ নভেম্বর টেন্ডুলকারের ক্রিকেট-জীবনের শেষ দিনে তাকে ‘ভারত রত্ন’ দেয়ার ঘোষণা দেয় ভারত সরকার।এক বিবৃতিতে তারা জানায়, “ক্রীড়াবিশ্বে তিনি (টেন্ডুলকার) ভারতের এক সত্যিকারের প্রতিনিধি। ক্রিকেটে তার অর্জনের সমকক্ষ বা তার রেকর্ডের সঙ্গে তুলনীয় কেউ নেই। তার ক্রীড়াসুলভ মনোভাব অতুলনীয়।”টেস্টে ৩২৯ ইনিংস ব্যাট করে ৫৩.৭৮ গড়ে ১৫ হাজার ৯২১ করেছেন টেন্ডুলকার; খেলেছেন ৫১টি শতক ও ৬৮টি অর্ধশতকের ইনিংস। একমাত্র ক্রিকেটার হিসেবে ২০০টি টেস্ট খেলার কৃতিত্বও তার অধিকারে।ওয়ানডেতে রেকর্ড ৪৬৩টি ম্যাচ খেলে ৪৪.৮৩ গড়ে টেন্ডুলকারের রান ১৮ হাজার ৪২৬। শতকের সংখ্যা ৪৯টি। প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে দ্বি-শতকও করেছেন তিনি। ২০০ রানের সেই অসাধারণ ইনিংসটি এসেছিল ২০১০ সালের ফেব্রুয়ারিতে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।