ভারতের বিপক্ষে প্রায় অপরিবর্তিত কিউই দল
ভারতের বিপক্ষে দেশের মাটিতে ওয়ানডে সিরিজের দলে মাত্র একটি পরিবর্তন এনেছে নিউ জিল্যান্ড।
পাঁচ ম্যাচের এই সিরিজের জন্য বুধবার ঘোষিত ১৩ সদস্যের দল থেকে বাদ পড়েছেন কলিন মানরো। তাকে ছাড়া ওয়্স্টে ইন্ডিজের সঙ্গে সিরিজ ২-২ -এ ড্র করা দলের সবাই থাকছেন।
মানরোর জায়গায় এসেছেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথমার্ধ পায়ের আঙ্গুলের চোটে খেলতে না পারা টিম সাউদি।
আগামী রোববার নেপিয়ারে প্রথম ওয়ানডে দিয়ে সিরিজটি শুরু হবে।
নিউ জিল্যান্ডের ওয়ানডে দল: ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), মার্টিন গাপটিল, জেসি রাইডার, কেন উইলিয়ামসন, রস টেইলর, টিম সাউদি, কোরি অ্যান্ডারসন, জেমস নিশাম, লুক রনকি, নাথান ম্যাককালাম, অ্যাডাম মিলনে, কাইল মিলস, মিচেল ম্যাকক্লেনাগান।
