২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শামসুরের দ্বি-শতক

শামসুর রহমানের দ্বি-শতকে ইসলামি ব্যাংক ইস্ট জোনের বিপক্ষে বিশাল সংগ্রহের পথে রয়েছে শিরোপাধারী ওয়ালটন সেন্ট্রাল জোন। এটি প্রথম শ্রেণির ক্রিকেটে এই উদ্বোধনী ব্যাটসম্যানের প্রথম দ্বি-শতক।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2014, 06:48 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

বিসিএলে দ্বি-শতক করার পথে উদ্বোধনী ব্যাটসম্যান ওয়ালটন সেন্ট্রাল জোনে শামসুর রহমানের একটি শট। ছবি: বিসিবি বিসিএলে দ্বি-শতক করার পথে উদ্বোধনী ব্যাটসম্যান ওয়ালটন সেন্ট্রাল জোনে শামসুর রহমানের একটি শট। ছবি: বিসিবি

অপরাজিত ২২৯ রান করে দিনের খেলা শেষে ফিরছেন শামসুর রহমান। ছবি: বিসিবি অপরাজিত ২২৯ রান করে দিনের খেলা শেষে ফিরছেন শামসুর রহমান। ছবি: বিসিবি

উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসানের সঙ্গে ১৫৫ রানের জুটি গড়েন শামসুর। ছবি: বিসিবি উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসানের সঙ্গে ১৫৫ রানের জুটি গড়েন শামসুর। ছবি: বিসিবি

সোমবার ৯ উইকেটে ৩০১ রান নিয়ে খেলা শুরুর পর আর মাত্র দুই রান যোগ করে ইস্ট জোন।

জবাবে দিন শেষে ৬ উইকেটে ৪২৯ রান করে সেন্ট্রাল জোন। ৪ উইকেট হাতে নিয়ে ১২৬ রানে এগিয়ে আছে তারা।

শাহরিয়ার নাফীসের সঙ্গে শামসুরের ৬১ রানের উদ্বোধনী জুটি সেন্ট্রাল জোনকে ভালো সূচনা এনে দেয়। তবে নাফীসের আউটের পর  মার্শাল আইয়ুব, মেহরাব হোসেন জুনিয়র ও অধিনায়ক মাহমুদুল্লাহর  দ্রুত বিদায়ে ১২২ করতেই ৪ উইকেট হারিয়ে ফেলে সেন্ট্রাল জোন।

অপরাজিত ২২৯ রান করে ফিরছেন শামসুর রহমান।

অপরাজিত ২২৯ রান করে ফিরছেন শামসুর রহমান।

অপরাজিত ২২৯ রান করে ফিরছেন শামসুর রহমান।

জাতীয় দলে ফেরার লড়াইয়ে থাকা রকিবুল হাসানের সঙ্গে ৬৩, উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসানের সঙ্গে ১৫৫ ও ইলিয়াস সানির সঙ্গে শামসুরের অবিচ্ছিন্ন ৮৯ রানের তিনটি জুটির সৌজন্যে চারশ' পেরিয়েছে সেন্ট্রাল জোন।

২২৯ রানে অপরাজিত শামসুরের সঙ্গে ৩২ রানে ব্যাট করছেন সানি। শামসুরের ২৬০ বলের ইনিংসে ছিল ২৪টি চার ও ৭টি ছক্কা। প্রথম শ্রেণির ক্রিকেটে এর আগে শামসুরের সর্বোচ্চ ছিল ১৩৪ রান।

উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসানের সঙ্গে ১৫৫ রানের জুটি গড়েন শামসুর।

উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসানের সঙ্গে ১৫৫ রানের জুটি গড়েন শামসুর।

উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসানের সঙ্গে ১৫৫ রানের জুটি গড়েন শামসুর।

শামসুরকে সঙ্গ দিয়ে দলকে ভালো অবস্থানে নিয়ে গেলেও মাত্র ৬ রানের জন্য শতক না পাওয়ার হতাশা নিয়ে ফিরতে হয়েছে হাসানকে। ৮১ বলে ১৭টি চার মেরে ৯৪ রান করেন হাসান।

ইস্ট জোনের পক্ষে আলাউদ্দিন বাবু ২ উইকেট নেন ৮৪ রানে। এক বছরের বেশি সময় পরে প্রথম শ্রেণির ম্যাচ খেলা মাশরাফি বিন মুর্তজা পেয়েছেন এক উইকেট। তবে ১২ ওভারে ৭৬ রান দিয়েছেন দেশসেরা এই পেসার।