২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিএলের সূচি ও দল ঘোষণা

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় আসরের সূচি এবং চারটি দলের খেলোয়াড় তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2014, 08:52 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

প্রথম শ্রেণীর ক্রিকেটের মর্যাদা পাওয়া এ প্রতিযোগিতার প্রথম দুটি পর্বের খেলা হবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) দুই ও তিন নম্বর মাঠে।এরপর শ্রীলঙ্কার বিপক্ষে ঘরোয়া সিরিজ, এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বিসিএলের খেলা বন্ধ থাকবে। জাতীয় দলের ক্রিকেটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে তৃতীয় রাউন্ড ও ফাইনাল সুবিধাজনক সময়ে হবে।১২ জানুয়ারি প্রথম পর্বে বিকেএসপির দুই নম্বর মাঠে গত আসরের চ্যাম্পিয়ন ওয়ালটন সেন্ট্রাল জোনের প্রতিপক্ষ ইসলামী ব্যাঙ্ক ইস্ট জোন। বিকেএসপির তিন নম্বর মাঠে বিসিবি নর্থ জোনের বিপক্ষে খেলবে প্রাইম ব্যাঙ্ক সাউথ জোন।

১৮ জানুয়ারি দ্বিতীয় পর্বে বিকেএসপির তিন নম্বর মাঠে সেন্ট্রাল জোনের প্রতিপক্ষ সাউথ জোন। বিকেএসপির দুই নম্বর মাঠে ইস্ট জোনের মুখোমুখি হবে নর্থ জোন।নর্থ জোন: মুশফিকুর রহিম, জুনায়েদ সিদ্দিক, নাঈম ইসলাম, নাসির হোসেন, মাইশুকুর রহমান, সাব্বির রহমান, ফরহাদ হোসেন, মিজানুর রহমান, সাকলায়েন সজীব, সানজামুল ইসলাম, তাইজুল ইসলাম, সোহওরায়ার্দী শুভ, হামিদুল ইসলাম, ফরহাদ রেজা, মুক্তার আলী, শুভাশীষ রায়, মাহমুদুল হাসান, দেলোয়ার হোসেন, জহুরুল ইসলাম ও নাজমুল হোসেন।ইস্ট জোন: তামিম ইকবাল, নাফীস ইকবাল, মুমিনুল হক, নাজিম উদ্দিন, রুম্মান আহমেদ, শফিউল ইসলাম, তাসামুল হক, যুবায়ের আহমেদ, লিটন দাস, এনামুল হক জুনিয়র, নাবিল সামাদ, ধীমান ঘোষ, নুর হোসেন, আলাউদ্দিন বাবু, আবু জায়েদ চৌধুরী রাহী, মাশরাফি বিন মুর্তজা, মেহেদী হাসান রানা, তাপস বৈশ্য, ইয়াসিন আরাফাত, অলক কাপালী।সাউথ জোন: এনামুল হক, ইমরুল কায়েস, তাইবুর রহমান, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, সাকিব আল হাসান, ফজলে রাব্বি, সালমান হোসেন, নাসির উদ্দিন ফারুক, আব্দুর রাজ্জাক, জিয়াউর রহমান, আল-আমিন, রুবেল হোসেন, মুরাদ খান, রবিউল ইসলাম, সোহাগ গাজী, মনির হোসেন, কামরুল ইসলাম রাব্বি, নাজমুল ইসলাম অপু, শুভাগত হোম চৌধুরী।সেন্ট্রাল জোন: শামসুর রহমান, আব্দুল মজিদ, রকিবুল হাসান, শাহরিয়ার নাফীস, মাহমুদুল্লাহ রিয়াদ, রনি তালুকদার, মেহরাব হোসেন জুনিয়র, নুরুল হাসান, ইলিয়াস সানি, আরাফাত সানি, মোহাম্মদ শরীফউল্লাহ, দেওয়ান সাব্বির, শাহাদাত হোসেন, মোহাম্মদ শরীফ, মোহাম্মদ শহীদ, তারেক আজিজ, মার্শাল আইয়ুব, সৈকত আলী, সগির হোসেন, তালহা যুবায়ের।

বিসিএলে শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি চান মুশফিক

জাতীয় লিগের আগে হচ্ছে বিসিএল