২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ানডে থেকেই কিউইদের টি-টোয়েন্টি দল

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১২ সদস্যের দল ঘোষণা করেছে নিউ জিল্যান্ড ক্রিকেট।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2014, 05:07 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

টি-টেয়েন্টি দল গড়া হয়েছে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের ১৪ জনের মধ্য থেকেই, যা থেকে বাদ পড়েছেন কেন উইলিয়ামসন ও কাইল মিলস।

আগামী ওয়ানডে বিশ্বকাপের দল গঠনের পরিকল্পনা এখন থেকেই শুরু করেছে নিউ জিল্যান্ড। ওয়ানডে সিরিজের ক্রিকেটারদের নিয়ে টি-টোয়েন্টি দল গঠন তারই ইঙ্গিত।আগামী ১১ জানুয়ারি অকল্যান্ডে প্রথম ও ১৫ জানুয়ারি ওয়েলিংটনে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ হবে।নিউ জিল্যান্ডের জাতীয় নির্বাচক ব্যবস্থাপক ব্রুস এগার বলেন, “আমরা এই গ্রুপটিকে এক সঙ্গে রাখার ব্যাপারে আন্তরিক। তবে অন্য খেলোয়াড়দের ভালো পারফরম্যান্সেও আমাদের মনেযোগ রয়েছে।”ওয়ানডে সিরিজে চার ম্যাচ শেষে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে নিউ জিল্যান্ড। বুধবার হ্যামিল্টনে হবে পঞ্চম ও শেষ ওয়ানডে।