২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিবের উচ্ছ্বাস, সাকিবের রোমাঞ্চ

বিগ ব্যাশ লিগে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেলতে শনিবার সকালে দক্ষিণ অস্ট্রেলিয়ার শহরটিতে পা রেখেছেন সাকিব আল হাসান। প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার এই ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়ে একই সঙ্গে উচ্ছ্বসিত ও রোমাঞ্চিত বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2014, 07:22 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

প্রথম বাংলাদেশি হিসেবে ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ ক্রিকেট লিগে খেলার সুযোগ পেয়ে সঙ্গে উচ্ছ্বসিত সাকিব আল হাসান। প্রথম বাংলাদেশি হিসেবে ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ ক্রিকেট লিগে খেলার সুযোগ পেয়ে সঙ্গে উচ্ছ্বসিত সাকিব আল হাসান।

অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ ক্রিকেট লিগে অ্যাডিলেড স্ট্রাইকার্সের জার্সি গায়ে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ ক্রিকেট লিগে অ্যাডিলেড স্ট্রাইকার্সের জার্সি গায়ে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।

অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ ক্রিকেট লিগে অ্যাডিলেড স্ট্রাইকার্সের অনুশীলনে অলরাউন্ডার সাকিব আল হাসান। অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ ক্রিকেট লিগে অ্যাডিলেড স্ট্রাইকার্সের অনুশীলনে অলরাউন্ডার সাকিব আল হাসান।

রোববার সিডনি সিক্সার্সের বিপক্ষে বিগ ব্যাশে সাকিবের অভিষেকের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।

অ্যাডিলেডে পৌঁছানোর কয়েক ঘণ্টা পর

দলটির জার্সি পরে সাংবাদিকদের উচ্ছ্বাস ভরা কণ্ঠে তিনি বলেন

, “আমার অ্যাডিলেডের হয়ে খেলার সুযোগ পাওয়ার খবর শুনে (দেশের) প্রত্যেকে রোমাঞ্চিত। সব কিছু খুব দ্রুত ঘটেছে, মাত্র দুই দিনের মধ্যে। তাই আমিসহ সবাই উত্তেজিত।”

সাকিব আরো বলেন, “আমার এবং বাংলাদেশের ক্রিকেটের জন্যে এটা বিরাট সম্মানজনক ঘটনা। আশা করি ভবিষ্যতে বাংলাদেশের আরো অনেক ক্রিকেটার এখানে আসবে এবং খেলবে।”

প্রতিযোগিতা শুরু হওয়ার সপ্তাহ দুয়েক পর দলের সঙ্গে যোগ দিলেও বিগ ব্যাশে ভালো খেলতে দৃঢ় প্রতিজ্ঞ সাকিব। নিজের লক্ষ্যের কথা জানিয়ে তিনি বলেন, “অ্যাডিলেডের উইকেট কিছুটা স্পিন সহায়ক এবং একদমই ফ্ল্যাট। তাই এখানে প্রচুর রান হবেই। আমাকে তাই বল হাতে যথাসম্ভব কম রান দেয়ার পাশাপাশি দলের জন্য বেশ কিছু রানও করতে হবে।”

বেশ অযাচিতভাবেই বিগ ব্যাশে খেলার সুযোগ পেয়েছেন সাকিব। দক্ষিণ আফ্রিকার অফস্পিনার ইয়োথান বোথা বুড়ো আঙুলে চোট পাওয়ায় বাংলাদেশের সবচেয়ে বড় তারকা ক্রিকেটারের শরণাপন্ন হয়েছে অ্যাডিলেড স্ট্রাইকার্স।

বিগ ব্যাশের আগে ভারতের আইপিএল, ওয়েস্ট ইন্ডিজের ক্যারিবিয়ান ক্রিকেট লিগ এবং ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে খেলার অভিজ্ঞতাও আছে বর্তমানে টেস্ট-ওয়ানডে দুটোরই অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা সাকিবের।

গত অগাস্টে ক্যারিবিয়ান ক্রিকেট লিগে বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে ত্রিনিদাদ ও টোবাগোর বিপক্ষে মাত্র ছয় রানের বিনিময়ে ছয় উইকেট নেয়ার কৃতিত্ব আছে তার।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএলের দুই আসরেই সাকিবের অসাধারণ পারফরম্যান্স। ২০১২ সালে বিপিএলের প্রথম আসরে ১১ ম্যাচে ১৫ উইকেট নেয়ার পাশাপাশি ২৮০ রান করেছিলেন। আর গত বছর দ্বিতীয় আসরে ১২ ম্যাচে রান করেন ৩২৯ ও উইকেট নেন ১৫টি। বিপিএলের দুই আসরেই টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের নাম সাকিব আল হাসান।

জাতীয় দলের হয়ে এ পর্যন্ত ২৬টি টি-টোয়েন্টিতে ২০.৩ গড়ে ৫২৮ রান করার পাশাপাশি ৩৩টি উইকেট নিয়েছেন দেশসেরা এই অলরাউন্ডার।