২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ দুই ম্যাচে নেই স্যামি

কোরি অ্যান্ডারসনের ৩৬ বলে দ্রুততম শতকের ‘ঝড়ে’ উড়ে যাওয়ার ক্ষত এখনো শুকায়নি। এর মধ্যেই একটি দুঃসংবাদ পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। পায়ের পেশির (হ্যামস্ট্রিং) চোটের কারণে নিউ জিল্যান্ডের বিপক্ষে শেষ দুটো ওয়ানডে খেলতে পারবেন না ড্যারেন স্যামি।

স্পোর্টস ডেস্ক

রয়টার্স

Published : 03 Jan 2014, 06:55 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

শনিবার নেলসনে চতুর্থ এবং বুধবার হ্যামিল্টনে শেষ ওয়ানডে হবে।টেস্ট অধিনায়ক স্যামিকে হারানোর দুঃসংবাদ জানিয়ে ক্যারিবীয়দের ওয়ানডে অধিনায়ক ডোয়াইন ব্রাভো হতাশাভরা কণ্ঠে বলেন, “এটা একটা বিরাট ক্ষতি। বাকি সিরিজ থেকে ড্যারেন ছিটকে পড়েছে।”“তার জায়গায় কাউকে নেয়া হবে কিনা, সেই সিদ্ধান্ত আমরা এখনো নেইনি। পিচ দেখেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।”এই চোটের জন্য কুইন্সটাউনে তৃতীয় ওয়ানডেতে খেলতে পারেননি স্যামি। অ্যান্ডারসন ও জেসি রাইডারের আক্রমণাত্মক শতকে বৃষ্টি বৃঘ্নিত ম্যাচটি ১৫৯ রানে জিতেছে স্বাগতিক নিউ জিল্যান্ড।প্রথম ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ ২ উইকেটে জেতার পর দ্বিতীয়টি বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যায়। পাঁচ ম্যাচের সিরিজে তাই এখন ১-১ সমতা।