আবুধাবিতে সুবিধাজনক অবস্থানে পাকিস্তান
মধ্যাহ্ন-বিরতির আগে ৬ উইকেট হারিয়ে পাকিস্তান ৩৮৩ রানে অলআউট। ১৭৯ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এক পর্যায়ে ১ উইকেটে ১৪৬ রানে পৌঁছালেও তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কার স্কোর ১৮৬/৪।
৫৪ রানে শেষ ৬ উইকেট হারালেও আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথম টেস্টে জুনায়েদ খান ও অভিষিক্ত বিলাওয়াল ভাট্টির দারুণ বোলিংয়ে পাকিস্তান তুলনামূলকভাবে সুবিধাজনক অবস্থানে।অথচ শ্রীলঙ্কারই হাসিমুখে দিন শেষ করার সম্ভাবনা ছিল। জুনায়েদ দিমুথ করুনারত্নেকে (২৪) বোল্ড করে ৪৭ রানের উদ্বোধনী ভেঙ্গে দেয়ার পর অন্য উদ্বোধনী ব্যাটসম্যান কৌশল সিলভাকে নিয়ে ঘুরে দাঁড়ান কুমার সাঙ্গাকারা। দ্বিতীয় উইকেটে ৯৯ রানের জুটি গড়েন দুজনে।কিন্তু বিলাওয়ালের দারুণ এক স্পেল শ্রীলঙ্কানদের শক্ত অবস্থান এলোমেলো করে দেয়। ৫৫ রান করা সাঙ্গাকারাকে স্লিপে ইউনুস খানের ক্যাচ বানিয়ে এই জুটি ভেঙ্গে দেন তিনি।বিলাওয়ালের পরের ওভারে গালিতে আসাদ শফিককে সহজ ক্যাচ দিয়ে মাহেলা জয়াবর্ধনেও আউট। শ্রীলঙ্কার সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যানের ম্যাচটা ভয়াবহ কাটলো। প্রথম ইনিংসে ৫ রান করার পর দ্বিতীয় ইনিংসে প্রথম বলেই ফিরতে হয়েছে তাকে।দুই ব্যাটিং-স্তম্ভকে হারিয়ে দিশেহারা দলে স্বস্তি ফিরিয়ে আনার চেষ্টা করছিলেন কৌশল সিলভা। কিন্তু জুনায়েদের করা দিনের শেষ ওভারে তিনি কট বিহাইন্ড হয়ে গেলে উচ্ছ্বাস নিয়ে মাঠ থেকে ফেরে পাকিস্তান দল।চতুর্থ টেস্টে প্রথম অর্ধশতকের দেখা পাওয়া কৌশলের ৮১ রানের ইনিংসে ১১টি চার।এর আগে ৪ উইকেটে ৩২৭ রান নিয়ে দিন শুরু করা পাকিস্তানকে চার শ’র কমে থামিয়ে দিতে প্রধান ভূমিকা রঙ্গনা হেরাথের। মাত্র ১০ বলের ব্যবধানে তিন উইকেট নিয়েছেন এই বাঁহাতি স্পিনার।যার মধ্যে ছিল শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়া মিসবাহ-উল-হকের উইকেটও। ১০৫ রান নিয়ে দিন শুরু করা পাকিস্তান অধিনায়ক থেমেছেন ১৩৫ রান করে। ৩০৬ বলের অধিনায়কোচিত ইনিংসটিতে চার ১৬টি, আর ছক্কা একটি।সংক্ষিপ্ত স্কোর:শ্রীলঙ্কা: ২০৪ (ম্যাথিউস ৯১, করুনারত্নে ৩৮; জুনায়েদ ৫/৫৮, বিলাওয়াল ৩/৬৫) ও ১৮৬/৪ (করুনারত্নে ২৪, কৌশল ৮১, সাঙ্গাকারা ৫৫, জয়াবর্ধনে ০, চান্দিমাল ২৪*; জুনায়েদ ২/৪৬, বিলাওয়াল ২/৬৫)পাকিস্তান: ৩৮৩ (মনজুর ২১, শেহজাদ ৩৮, হাফিজ ১১, ইউনুস ১৩৬, মিসবাহ ১৩৫, শফিক ১৩, আদনান ৬, বিলাওয়াল ১৪, আজমল ০, রাহাত ০, জুনায়েদ ৪*; এরাঙ্গা ৩/৮০, হেরাথ ৩/৯৩, লাকমল ২/৯৯, ম্যাথিউস ১/৪৩)
