২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়া দলে নতুন মুখ ডুলান

সিডনিতে অ্যাশেজের পঞ্চম বা শেষ টেস্টের দলে ডাক পেয়েছেন আর্ন্তজাতিক ক্রিকেটে একেবারেই নতুন অ্যালেক্স ডুলান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2013, 02:28 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

সোমবার ১৪ সদস্যের দল ঘোষণা করে অস্ট্রেলিয়া। দল থেকে বাদ পড়েছেন ডাগ বলিঞ্জার। পার্থ ও মেলবোর্ন টেস্টের দলে থাকলেও সেরা একাদশে অবশ্য সুযোগ পাননি তিনি।

তাছাড়া সিডনি টেস্ট থেকে বাদ পড়তে পারেন অলরাউন্ডার শেন ওয়াটসন ও পেসার রায়ান হ্যারিস। মেলবোর্ন টেস্টে কুঁচকিতে চোট পেয়েছেন ওয়াটসন আর হাটুর সমস্যায় ভুগছেন হ্যারিস।

আগামী ৩ জানুয়ারিতে শুরু হবে ম্যাচটি। প্রথম চারটি ম্যাচ জিতে সিরিজে ৪-০ এ এগিয়ে থাকা অস্ট্রেলিয়া ২০০৬-০৭ মৌসুমের পর আবারো অ্যাশেজের সবকটি ম্যাচ জয়ের স্বপ্ন দেখছে। সাত বছর আগের ঐ মৌসুমের পর এবার প্রথম অ্যাশেজও জিতেছে তারা। মাঝে তিনবার জিতেছে ইংল্যান্ড।

অস্ট্রেলিয়া দল: মাইকেল ক্লার্ক (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ক্রিস রজার্স, শেন ওয়াটসন, স্টিভেন স্মিথ, জর্জ বেইলি, অ্যালেক্স ডুলান, ব্র্যাড হ্যাডিন, জেমস ফকনার, মিচেল জনসন, রায়ান হ্যারিস, পিটার সিডল, নাথান লিয়ন, নাথান কোল্টার-নাইল।