২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সহ-অধিনায়ককে হারালো অনূর্ধ্ব-১৯ দল

চোটের কারণে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলতে পারবেন না বাংলাদেশ দলের সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক জসিম উদ্দিন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2013, 07:56 PM

Updated : 23 Aug 2022, 07:32 PM

মঙ্গলবার অনুশীলনের সময় চোট পাওয়া জসিমের ডান হাতের তর্জনিতে চিড় ধরা পড়েছে। তার জায়গায় দলে এসেছেন জাকির হাসান।

এশিয়া কাপে সহ-অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে অলরাউন্ডার মোসাদ্দেক হোসেনকে। অধিনায়ক যথারীতি মেহেদি হাসান।

সংযুক্ত আরব আমিরাতে ২৮ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠেয় এই প্রতিযোগিতার ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়শিয়া।

‘এ’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সঙ্গী নেপাল ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত।

আবুধাবি ওভাল-১এ ২৮ ডিসেম্বর মালয়শিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ। একই ভেন্যুতে পর দিন দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ আফগানিস্তান।

৩১ ডিসেম্বর আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।

দুটো সেমিফাইনালই হবে ২ জানুয়ারি। ৪ জানুয়ারি ফাইনাল।

প্রতিটি খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায়।

বাংলাদেশ দল: মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন (সহ-অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন, ইয়াসির আল চৌধুরী, সাঈদ সরকার, জয়রাজ শেখ, জাকির হাসান, আবু হায়দার, যুবায়ের হোসেন, রিফাত প্রধান, মুস্তাফিজুর রহমান, নিহাদ-উজ-জামান, রাহাতুল ফেরদৌস ও প্রসেনজিৎ দাস।