অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ: বাংলাদেশ দল ঘোষণা
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এই দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ও সহ-অধিনায়ক জসিম উদ্দিনই থাকছেন।
সংযুক্ত আরব আমিরাতে ২৮ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্য ন্ত অনুষ্ঠেয় এই প্রতিযোগিতার ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়শিয়া।
‘এ’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের সঙ্গী নেপাল ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত।
আবুধাবি ওভাল-১ এ ২৮ ডিসেম্বর মালয়শিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ। একই ভেন্যুতে পর দিন দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ আফগানিস্তান।
৩১ ডিসেম্বর আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।
দুটো সেমিফাইনালই হবে ২ জানুয়ারি। ৪ জানুয়ারি ফাইনাল।
প্রতিটি খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে এগারোটায়।
বাংলাদেশ দল: মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন, ইয়াসির আল চৌধুরী, মোসাদ্দেক হোসেন, সাঈদ সরকার, জয়রাজ শেখ, জসিম উদ্দিন (সহ-অধিনায়ক), আবু হায়দার, যুবায়ের হোসেন, রিফাত প্রধান, মুস্তাফিজুর রহমান, নিহাদ-উজ-জামান, রাহাতুল ফেরদৌস ও প্রসেনজিৎ দাস।
অপেক্ষমান: জাকির হোসেন, সিফাত ইসলাম, নাহিদ হাসান, মুনীম শাহরিয়ার ও মোহাম্মদ সুমন।
