২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ জিল্যান্ড দলে ফিরলেন রাইডার

আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় দুই বছর পর ফিরতে যাচ্ছেন জেসি রাইডার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে নিউ জিল্যান্ডের দলে ডাক পেয়েছেন এই মারমুখী ব্যাটসম্যান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2013, 03:07 PM

Updated : 13 Oct 2022, 03:08 PM

পুরনো খবর:

শিগগিরই ক্রিকেটে ফিরতে চান নিষিদ্ধ রাইডার

বৃহস্পতিবার ওয়ানডে সিরিজের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করে নিউ জিল্যান্ড।

গত অগাস্টে ডোপ টেস্টে ধরা পড়ায় নিষিদ্ধ হন ২৯ বছর বয়সী রাইডার। তার আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে স্বেচ্ছা নির্বাসনে ছিলেন অনেকের মতেই নিউজিল্যান্ডের অন্যতম প্রতিভাবান এই ব্যাটসম্যান।

আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আনন্দে রাইডার বলেন, “এ বছরের শুরুতে একবার ক্রিকেটে ফেরার লক্ষ্য নির্ধারণ করেছিলাম। সে সুযোগটা এবার পেয়েছি যা আমার জন্য কঠিন এই বছরটা দারুণভাবে শেষ করার সুযোগ। আগের যেকোনো সময়ের চেয়ে নিউ জিল্যান্ডের হয়ে ভালো খেলতে আমি মুখিয়ে আছি।”

জাতীয় দলের হয়ে রাইডার শেষ খেলেছেন গত বছরের ফেব্রুয়ারিতে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে। ১৮ টেস্টে ৪০.৯৩ গড়ে ১ হাজার ২৬৯ রান এবং ৩৯ ওয়ানডেতে ৩৪.৩৭ গড়ে ১ হাজার ১০০ রান করেছেন তিনি।

এছাড়া চোট কাটিয়ে দলে ফিরেছেন উদ্বোধনী ব্যাটসম্যান মার্টিন গাপটিল। গোড়ালি ও আঙুলের চোটের কারণে বাংলাদেশ ও শ্রীলঙ্কা সফরে খেলতে পারেননি তিনি।  

২৬ ডিসেম্বরে অকল্যান্ডে প্রথম ওয়ানডের পর ২৯ ডিসেম্বরে নেপিয়ারে হবে দ্বিতীয় ওয়ানডে। শেষ তিনটি ওয়ানডে হবে ১, ৪ ও ৮ জানুয়ারি যথাক্রমে কুইন্সটাউন, নেলসন ও হ্যামিলটনে।

নিউ জিল্যান্ডের ওয়ানডে দল: ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), মার্টিন গাপটিল, জেসি রাইডার, কেন উইলিয়ামসন, রস টেইলর, কলিন মানরো, কোরি অ্যান্ডারসন, জিমি নিশাম, লুক রঞ্চি, নাথান ম্যাককালাম, অ্যাডাম মিলনে, কাইল মিলস, মিচেল ম্যাকক্লেনাগান।