টি-টোয়েন্টিতে শেষ ওভারে পাকিস্তানের জয়
একমাত্র টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে পাকিস্তান। তবে জয়টা এসেছে এক বল বাকি থাকতে।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৩৭ রান করে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করা আফগানিস্তান।
সর্বোচ্চ ৩৮ রান আসে নাজিবুল্লাহ জর্দানের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রানে অপরাজিত থাকেন মিরওয়াইস আশরাফ।
এছাড়া সলিমুল্লাহ সেনওয়ারি ১৬ এবং আসগার স্তানিকজাই ও মোহাম্মদ নবী ১৫ রান করে করেন।
২৪ রানে ৩ উইকেট নিয়ে পাকিস্তানের সেরা বোলার জুনায়েদ খান। সোহেল তানভীর ২ উইকেট নেন ১৩ রানে।
জবাবে ১৯ ওভার ৫ বলে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।
অভিষিক্ত শারজিল খানের (১৮) সঙ্গে আহমেদ শেহজাদের (৩৫) ৪৯ রানের উদ্বোধনী জুটি পাকিস্তানকে ভালো সূচনা এনে দেয়।
তৃতীয় উইকেটে উমর আকমলের (২৮) সঙ্গে অধিনায়ক মোহাম্মদ হাফিজের ৪৭ রানের আরেকটি জুটি গড়লেও জয়ের জন্য শেষ ওভার পর্যন্ত খেলতে হয়েছে পাকিস্তানকে।
শেষে ৩৭ বলে হাফিজের অপরাজিত ৪২ রানের সুবাদে স্বস্তির জয় পায় পাকিস্তান। বোলিংয়ে ৪ ওভারে কোনো উইকেট না পেলেও মাত্র ১৩ রান দেয়ায় ম্যাচ সেরার পুরস্কার জেতেন পাকিস্তানের অধিনায়ক।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান: ২০ ওভারে ১৩৭/৮ (শেহজাদ ২, মঙ্গল ১, স্তানিকজাই ১৫, নাজিবুল্লাহ ৩৮, নবী ১৫, সলিমুল্লাহ ১৬, আশরাফ ২৮*, নাইব ৩, দালওয়াত ০, হামিদ ৪*; জুনায়েদ ৩/২৪, তানভীর ২/১১, আফ্রিদি ১/২৪, বিলওয়াল ১/২৫, জুলফিকার ১/২৭)
পাকিস্তান: ১৯.৫ ওভারে ১৩৮/৪ (শেহজাদ ৩৫, শারজিল ১৮, হাফিজ ৪২*, উমর ২৮, মাকসুদ ৫, আফ্রিদি ১*; নবী ১/২১, দালওয়াত ১/২৫, সলিমুল্লাহ ১/২৬)
ম্যাচ সেরা: মোহাম্মদ হাফিজ।
