ওয়েস্ট ইন্ডিজ সিরিজের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরোয়া সিরিজের জন্য ১৪ সদস্যের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বৃহস্পতিবার এক বিসিবি ইমেইলে দলে দলের সদস্যদের নাম জানায়।
আগের দিন বুধবারই অবশ্য সাত ওয়ানডের আসন্ন সিরিজে মেহেদি হাসান মিরাজকে অধিনায়ক ও জসিম উদ্দিনকে সহ-অধিনায়ক ঘোষণা করে বিসিবি।
এর আগে ওয়েস্ট ইন্ডিজে দুই দলের সাত ম্যাচের সিরিজে ৪-৩ ব্যবধানে জিতেছিল বাংলাদেশের তরুণরা।
৬ ও ৮ ডিসেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম দুটি ওয়ানডে হবে। তৃতীয় ওয়ানডে হবে ১১ ডিসেম্বর কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ভেন্যু প্রস্তুত না হলে ম্যাচটি হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
১৪ ও ১৭ ডিসেম্বর ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে চতুর্থ ও পঞ্চম ওয়ানডে হবে। ১৯ ও ২০ ডিসেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে শেষ দুটি ওয়ানডে।
সবগুলো ম্যাচ শুরু হবে সকাল নয়টায়।
বাংলাদেশ দল: মেহেদি হাসান (অধিনায়ক), জসিম উদ্দিন (সহ-অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হাসান, ইয়াসির আলী চোধুরী, মোসাদ্দেক হোসেন, সাঈদ সরকার, জয়রাজ শেখ, আবু হায়দার, রিফাত প্রধান, মুস্তাফিজুর রহমান, নিহাদ-উজ-জামান, যুবায়ের হোসেন ও রাহাতুল ফেরদৌস।
