২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকা সফরে নেই ইরফান

চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সফরের দলে সুযোগ পাননি পাকিস্তানের দীর্ঘদেহী বাঁহাতি পেসার মোহাম্মদ ইরফান।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 17 Nov 2013, 12:15 AM

Updated : 23 Aug 2022, 07:18 PM

এই সফরে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান।

শুক্রবার দুবাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বল করার সময় নিতম্বের পেশিতে টান পড়ে ইরফানের। চোট তেমন গুরুতর নয়, তবে কোনো ঝুঁকি না নিয়ে তাকে বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের নির্বাচকরা।

শনিবার ঘোষিত দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা পেসার বিলওয়াল ভাট্টি। দলে ফিরেছেন গত অগাস্টে জিম্বাবুয়ে সফরে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলা আরেক পেসার আনোয়ার আলী।

তবে বাদ পড়েছেন ওয়াহাব রিয়াজ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য সমাপ্ত পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে তিনটি ম্যাচ খেললেও কোনো উইকেট পাননি এই বাঁহাতি পেসার।

২০ ও ২২ নভেম্বর জোহানেসবার্গ ও কেপ টাউনে হবে টি-টোয়েন্টি দুটি। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটিও হবে কেপটাউনে, ২৪ নভেম্বর। ২৭ ও ৩০ নভেম্বর বাকি দুটি ওয়ানডের ভেন্যু পোর্ট এলিজাবেথ ও সেঞ্চুরিয়ন।

পাকিস্তান দল: মিসবাহ-উল-হক (ওয়ানডে অধিনায়ক), মোহাম্মদ হাফিজ (টি-টোয়েন্টি অধিনায়ক), আহমেদ শেহজাদ, উমর আকমল, উমর আমিন, শহীদ আফ্রিদি, আব্দুল রাজ্জাক, শোয়েব মালিক, শোয়েব মাকসুদ, সোহেল তানভীর, আনোয়ার আলী, জুনায়েদ খান, সাঈদ আজমল, আব্দুর রেহমান, নাসির জামশেদ, আসাদ শফিক ও বিলওয়াল ভাট্টি।