২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে পাকিস্তান

নভেম্বর মাসের শেষের দিকে তিনটি ওয়ানডে ও দু'টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে পাকিস্তান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2013, 05:00 PM

Updated : 23 Aug 2022, 07:13 PM

ক্রিকেট সাউথ আফ্রিকা ও পাকিস্তান ক্রিকেট বোর্ড মঙ্গলবার এ সিরিজের ঘোষণা দেন।

ভারত দক্ষিণ আফ্রিকা সফর সংক্ষিপ্ত করায় দ্বিপক্ষীয় ওই সিরিজ আয়োজনের সুযোগ পাওয়া যায়।

১৫ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের চলমান সিরিজ শেষে দক্ষিণ আফ্রিকায় যাবে দুই দল।

৫ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকা সফরে যাবে ভারত। আর আগামী ১১ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে শ্রীলঙ্কাকে আতিথেয়তা দেবে পাকিস্তান।

দক্ষিণ আফ্রিকায় শুরুতে ভারতের তিনটি টেস্ট, সাতটি ওয়ানডে ও দুটি টি টোয়েন্টি খেলার কথা ছিল। কিন্তু পরে তা দুই টেস্ট ও তিন ওয়ানডেতে কাটছাঁট করে ভারত। এর ফলে দক্ষিণ আফ্রিকা বোর্ডের প্রায় ২ কোটি ডলার ক্ষতি হবে বলে ধারণা করা হচ্ছে।

পাকিস্তানের এই সফরে ক্ষতি কিছুটা পোষাতে পারে বলে আশা করছে দক্ষিণ আফ্রিকা।