২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেইলরের ঝড়ো শতকে প্রাইম ব্যাংকের জয়

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে সৈকত আলী ও ব্রেন্ডন টেইলরের অপরাজিত শতকে কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমিকে সহজেই ১৬৬ রানে হারিয়েছে প্রাইম ব্যাঙ্ক ক্রিকেট ক্লাব।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2013, 06:06 PM

Updated : 25 Apr 2022, 07:27 PM

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ৩৫৩ রান করে প্রাইম ব্যাঙ্ক।

সর্বোচ্চ ১০৩ রানে অপরাজিত থাকেন সৈকত আলী। তার ১১০ বলর ইনিংসে ১০টি চার ও ৩টি ছক্কা। টেইলরের অপরাজিত ১০০ রানের ইনিংসটি মাত্র ৪৬ বলে খেলা। তার অধিনায়কোচিত ইনিংসে ছিল ১৪টি চার ও ৩টি ছক্কা।

এছাড়া রবি বোপারা ৭৯ ও রুম্মান আহমেদ ৫৩ রান করেন।

জবাবে ৪৪ ওভার ৪ বলে ১৮৭ রানে অলআউট হয়ে যায় কলাবাগান।

সর্বোচ্চ ৬০ রান অধিনায়ক শরীফ উল্লাহর। দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান আসে মিজানুর রহমানের ব্যাট থেকে।

৬ রানে ৩ উইকেট নিয়ে প্রাইম ব্যাঙ্কের সেরা বোলার মাহমুদুল হাসান। এছাড়া তাপস বৈশ্য ও অধিনায়ক এনামুল হক জুনিয়র দুটি করে উইকেট নেন।

৭ খেলায় প্রাইম ব্যাঙ্কের এটি চতুর্থ জয়। ৮ পয়েন্ট নিয়ে সুপার সিক্সে খেলার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে দলটি। অষ্টম খেলায় তৃতীয় হারের পরও ৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমি।