সাবেক ক্রিকেটার সালাউদ্দিনের মৃত্যুতে শোক
হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার মারা গেছেন বাংলাদেশের সাবেক ওয়ানডে খেলোয়াড় শেখ সালাউদ্দিন।
তার বয়স হয়েছিল ৪৪ বছর। তার অকাল প্রয়াণে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১৯৯৭ সালের জুলাই থেকে অক্টোবর মাত্র চার মাস স্থায়ী আন্তর্জাতিক ক্যারিয়ারে ৬টি ওয়ানডে খেলেছিলেন এই অফস্পিনার।
এরপর ক্রিকেটের সঙ্গেই ছিলেন সালাউদ্দিন। সর্বশেষ তিনি বিসিবির খুলনা বিভাগের কোচের দায়িত্ব পালন করেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করে বাংলাদেশ ও নিউ জিল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডের শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া কালো আর্মব্যান্ড পড়ে খেলছেন স্বাগতিক ক্রিকেটাররা।
