২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় থামেনি 'ক্রিকেটের কণ্ঠ'

সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও টিভি ধারাভাষ্যকার রিচি বেনো। মারাত্মক কোনো আঘাত অবশ্য পাননি। চ্যানেল নাইনের পক্ষ থেকে বৃহস্পতিবার খবরটি জানানো হয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2013, 02:59 PM

Updated : 23 Aug 2022, 07:08 PM

তবে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে হাসপাতালে কিছুদিন থাকতে হবে 'ক্রিকেটের কণ্ঠ' হিসেবে পরিচিত বেনোকে।

তবে হাসপাতালের বিছানায় শুয়েও কৌতুক করতে ভোলেননি ৮৩ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার। বুকে ও কাঁধে আঘাত পেলেও দুর্ঘটনায় তার ১৯৬৩ মডেলের সানবিম আলপাইন গাড়িটির দুমড়ে মুচড়ে যাওয়াতেই বেশি ব্যথিত তিনি।

বুধবার সকালে সিডনির সমুদ্র সৈকতের পাশ দিয়ে এই গাড়িতে করেই বাড়ি ফিরছিলেন ১৯৫০ থেকে ১৯৬০ পর্যন্ত অস্ট্রেলিয়াকে তিনটি অ্যাশেজ জয়ে নেতৃত্ব দেয়া বেনো। ঐসময় রাস্তার পাশের নিঁচু একটি দেয়ালের সঙ্গে ধাক্কা লাগে তার গাড়িটির।  

বেনোর বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে তার স্ত্রী ডেফনি বলেন, “প্রথমে তো আমি খুবই চিন্তিত ছিলাম। তবে আজ তাকে খুবই ভালো দেখাচ্ছে।”

অস্ট্রেলিয়ায় আগামী অ্যাশেজ সিরিজে চ্যানেল নাইনের হয়ে ধারাভাষ্য দেয়ার কথা রয়েছে রিচি বেনোর।