২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৮ মাস নিষিদ্ধ সাংওয়ান

আইপিএল চলার সময় নিষিদ্ধ ড্রাগ নেয়ার দায়ে কলকাতা নাইট রাইডার্সের বাঁহাতি পেসার প্রদীপ সাংওয়ান ১৮ মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2013, 07:55 PM

Updated : 23 Aug 2022, 07:07 PM

গত মে মাসে আইপিএল চলার সময় তার নমুনায় নিষিদ্ধ ‘অ্যানাবলিক স্টেরয়েড’ খুঁজে পায় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ড্রাগ-বিরোধী ট্রাইব্যুনাল।

২৩ বছর বয়সী সাংওয়ান অবশ্য জানিয়েছিলেন, স্থূলত্ব কমানোর জন্য ভুল করে ড্রাগটা নেন তিনি। কিন্তু তার আত্মপক্ষ সমর্থনের চেষ্টায় কোনো লাভ হয়নি।

ড্রাগের কারণে আইপিএলে নিষিদ্ধ হওয়া দ্বিতীয় ক্রিকেটার সাংওয়ান। প্রথম জন পাকিস্তানের পেসার মোহাম্মদ আসিফ।

২০০৮ সালে ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য সাংওয়ান প্রথম শ্রেণীর ক্রিকেটে ৩৮ ম্যাচে ১২৩ উইকেট নিয়েছেন।