দ্বিতীয় টেস্টে অনিশ্চিত আমলা
পাকিস্তানের বিপক্ষে চলমান আবুধাবি টেস্টে অসাধারণ এক শতক করা হামিশ আমলা দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকা দলে নাও থাকতে পারেন। দ্বিতীয় সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে দেশে যাচ্ছেন তিনি।
হামিশ আমলার অপরাজিত শতকে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন লড়াই করেছে দক্ষিণ আফ্রিকা। সোমবার প্রথম দিনের খেলা শেষে দলটির সংগ্রহ ৮ উইকেটে ২৪৫ রান।
দক্ষিণ আফ্রিকা দলের ব্যবস্থাপক মোহামেদ মোসাজি জানান, টেস্টে বিশ্বের সেরা ব্যাটসম্যান আমলা প্রথম টেস্ট শেষ হলেই দেশের চলে যাবেন।
সন্তান ভূমিষ্ট হওয়ার পর ২৩ অক্টোবর দুবাইয়ে দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার আগেই ফেরার চেষ্টা করবেন তিনি। তবে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।
