২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার দারুণ সূচনা

প্রথম ওয়ানডেতে ভারতকে সহজেই ৭২ রানে হারিয়ে ৭ ম্যাচের সিরিজে শুভ সূচনা করেছে অস্ট্রেলিয়া।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2013, 12:03 AM

Updated : 23 Aug 2022, 07:05 PM

রোববার পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ৩০৪ রানের বড় সংগ্রহ গড়ে অতিথি দল।

৮২ বলে ১০টি চারের সাহায্যে সর্বোচ্চ ৮৫ রান করেন মাইকেল ক্লার্কের অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পাওয়া জর্জ বেইলি।

দ্বিতীয় সর্বোচ্চ ৭২ রান উদ্বোধনী ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চের। এ দুজন ছাড়া ফিল হিউজ (৪৭), গ্লেন ম্যাক্সওয়েল (৩১) ও জেমস ফকনারের (২৭) দায়িত্বশীল ব্যাটিং তিন শ’র ওপরে নিয়ে যায় ওয়ানডে বিশ্বকাপের চার বারের চ্যাম্পিয়নদের।

জবাব দিতে নেমে ৪৯ ওভার ৪ বলে ২৩২ রানে অলআউট হয়ে যায় ভারত।

ওয়ানডে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নদের পক্ষে সর্বোচ্চ ৬১ রান আসে বিরাট কোহলির ব্যাট থেকে। রোহিত শর্মা ৪২ ও সুরেশ রায়না ৩৯ রান করেন।

ব্যাটিংয়ের পর বল হাতেও জ্বলে উঠে ৪৭ রানে ৩ উইকেট নেন বাঁহাতি পেসার ফকনার।


সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ৩০৪/৮ (হিউজ ৪৭, ফিঞ্চ ৭২, ওয়াটসন ২, বেইলি ৮৫, ভোগস ৭, ম্যাক্সওয়েল ৩১, হ্যাডিন ১০, ফকনার ২৭, জনসন ৯*, ম্যাকায় ১১*; যুবরাজ ২/৩৪, অশ্বিন ২/৫৫, জাদেজা ১/৩৫, ইশান্ত ১/৫৬, বিনয় ১/৬৮)

ভারত: ৪৯.৪ ওভারে ২৩২ (ধাওয়ান ৭, রোহিত ৪২, কোহলি ৬১, রায়না ৩৯, যুবরাজ ৭, ধোনি ১৯, জাদেজা ১১, অশ্বিন ৫, ভুবনেশ্বর ১৮, বিনয় ১১, ইশান্ত ১*; ফকনার ৩/৪৭, ওয়াটসন ২/৩১, ম্যাকায় ২/৩৬, ফিঞ্চ ১/২, ভোগস ১/১৮, জনসন ১/৩৮)

ম্যাচ সেরা: জর্জ বেইলি।