অনেক দিন পর টি-টোয়েন্টি দলে স্টেইন-আমলা
এক বছর পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন হাশিম আমলা। ডেল স্টেইনের প্রত্যাবর্তনও অনেক দিন পর।
দুই তারকাকে রেখে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা।
আমলা সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন গত বছরের ২ অক্টোবর, শ্রীলঙ্কায় অনুষ্ঠিত বিশ্বকাপে। গত ফেব্রুয়ারিতে সহ-অধিনায়কের দায়িত্ব ছেড়ে দেওয়ার পর ২০১৩ সালে আর টি-টোয়েন্টি না খেলার ঘোষণা দিয়েছিলেন তিনি। কিন্তু বছর শেষ না হতেই এই ডানহাতি ব্যাটসম্যানকে আবার দেখা যাবে টি-টোয়েন্টিতে।
ফাস্ট বোলার স্টেইন সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন গত বছরের ২১ ডিসেম্বর, নিউজিল্যান্ডের বিপক্ষে।
স্টেইন-আমলা ফেরায় বাদ পড়েছেন ব্যাটসম্যান ফারহান বেহারদিন ও পেসার রোরি ক্লাইনভেল্ট।
আগামী ১৩ ও ১৫ নভেম্বর দুবাইয়ে টি-টোয়েন্টি দুটি হবে। তার আগে দুটি টেস্ট ও পাঁচটি ওয়ানডেতে মুখোমুখি হবে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা।
আবুধাবিতে আগামী সোমবার থেকে শুরু হবে প্রথম টেস্ট।
দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দল: ফাফ দু প্লেসি (অধিনায়ক), হাশিম আমলা, হেনরি ডেভিডস, কুইনটন ডি কক, এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, ইমরান তাহির, রায়ান ম্যাকলারেন, ডেভিড মিলার, মর্নে মরকেল, ওয়েইন পারনেল, অ্যারন ফাঙ্গিসো, ডেল স্টেইন, লনওয়াবো সোতসোবে ও ডেভিড উইজা।
