২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ জিল্যান্ডের উপর রেটিং পয়েন্টের চাপ

নিউ জিল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজ জিতে জিম্বাবুয়ের সঙ্গে রেটিং পয়েন্টের ব্যবধান কমানোর সুযোগ আছে বাংলাদেশের সামনে। কিন্তু অতিথিদের জন্য টেস্ট র‌্যাঙ্কিং চাপ হয়েই রয়েছে। দুই টেস্টেই জিতলে ন্যূনতম রেটিং পয়েন্ট পেলেও, সিরিজ ড্রয়ে উল্টো তা কমবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2013, 04:33 PM

Updated : 23 Aug 2022, 07:03 PM

বর্তমানে ৭৯ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট দলগুলোর মধ্যে আট নম্বরে আছে নিউ জিল্যান্ড। স্বাগতিক বাংলাদেশ মাত্র ১০ রেটিং পয়েন্ট নিয়ে ১০ জনের মধ্যে আছে সবার নিচে।

বাংলাদেশের চেয়ে ৬৯ রেটিং পয়েন্ট এগিয়ে থাকায় এর প্রভাব পড়বে টেস্ট সিরিজেও। ব্র্যান্ডন ম্যাককালামের দল দুই টেস্ট জিতলে তারা পাবে মাত্র এক রেটিং পয়েন্ট। আর সিরিজ ড্র হলে তারা হারাবে চার রেটিং পয়েন্ট।

অন্যদিকে বাংলাদেশের সামনে আছে রেটিং পয়েন্ট বাড়িয়ে জিম্বাবুয়ের (৩৪) ধারে কাছে যাওয়ার সুযোগ। দুই টেস্ট জিতে সর্বোচ্চ ১৭ রেটিং পয়েন্ট পেতে পারে মুশফিকুর রহিমের দল। আর ১-০ ব্যবধানে সিরিজ জিতলেও যোগ হবে ১৪ রেটিং পয়েন্ট।

কোনো সিরিজ শেষের পরই কেবল টেস্ট র‌্যাঙ্কিং হালনাগাদ করা হয়।

বাংলাদেশের খেলোয়াড়দের সামনেও রয়েছে র‌্যাঙ্কিং বাড়ানোর সুযোগ। ব্যাক্তিগত নৈপুণ্যের বিচারে দুই দলের সেরা খেলোয়াড় বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে তিনি আছেন ৩০ নম্বরে, বোলিংয়ে ১৬ নম্বরে। আর অলরাউন্ডারদের মধ্যে দ্বিতীয় স্থানে আছেন সাবেক অধিনায়ক।

দুই দলের ব্যাটসম্যানদের মধ্যে সেরা ২০ জনের মধ্যে আছেন কেবল রস টেলর (১১তম)। বোলিংয়েও সাকিব ছাড়া আর কেউ সেরা বিশে নেই। টেস্ট বোলারদের মধ্যে ২৩ তম অবস্থানে আছেন নিউ জিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। ডগ ব্রেসওয়েল ৪২তম ও বাংলাদেশের স্পিনার সোহাগ গাজী আছেন ৪৯তম অবস্থানে।

টেস্ট র‌্যাঙ্কিং:

র‌্যাঙ্ক

দল

রেটিং

১

দক্ষিণ আফ্রিকা

১৩৫

২

ইংল্যান্ড

১১৬

৩

ভারত

১১৬

৪

অস্ট্রেলিয়া

১০১

৫

ওয়েস্ট ইন্ডিজ

৯৯

৬

পাকিস্তান

৯৭

৭

শ্রীলঙ্কা

৮৮

৮

নিউ জিল্যান্ড

৭৯

৯

জিম্বাবুয়ে

৩৪

১০

বাংলাদেশ

১০