২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাইম ব্যাংককে হারিয়েছে শেখ জামাল

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রাইম ব্যাঙ্ক ক্রিকেট ক্লাবকে আট উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2013, 05:02 PM

Updated : 23 Aug 2022, 07:03 PM

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বৃষ্টির কারণে দেরিতে শুরু হওয়ায় ৪৮ ওভারে নেমে আসে ম্যাচের দৈর্ঘ্য।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়া শেখ জামালের শুরুটা হয় দারুণ। দলীয় ৪৮ রানেই প্রতিপক্ষের চার উইকেট তুলে নেয় তারা। তবে পঞ্চম উইকেটে ইংল্যান্ডের রবি বোপারা ও তৈয়বুর পারভেজের ১০৫ রানের জুটির সুবাদে সে বিপদ সামলে ওঠে প্রাইম ব্যাঙ্ক। শেষ পর্যন্ত ৪৬.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০০ রানের ইনিংস গড়ে তারা।

বোপারা ৭৮ বলে ১২টি চারের সাহায্যে করেন ৭৪ রান। ৪৮ রানে অপরাজিত থাকেন পারভেজ। শেখ জামালের পক্ষে সফল বোলার আফগানিস্তানের পেসার গুলবাদিন নাইব, ৩১ রানের বিনিময়ে চার উইকেট নেন তিনি।

জবাবে মাত্র ২৯.৫ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় শেখ জামাল। দুই উইকেট হারিয়ে ২০৩ রান করে তারা। ৯৫ রান করেন ম্যাচ সেরার পুরস্কার জয়ী শ্রীলঙ্কার দিলশান মুনাভিরা। ৫৭ বলের এই ঝড়ো ইনিংসে ১৫টি চার ও তিনটি ছক্কা মারেনি তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৭৪ রান করে অপরাজিত ছিলেন জুনায়েদ সিদ্দিকী।

জামালের উইকেট দুটি শিকার করেন প্রাইম ব্যাঙ্কের পারভেজ।  

সাত ম্যাচ থেকে জামালের পয়েন্ট ১০। সমান ম্যাচে প্রাইম ব্যাঙ্কের পয়েন্ট ৮।