কলাবাগান-ব্রাদার্স ম্যাচ পরিত্যক্ত
‘রিজার্ভ ডে’-তেও কলাবাগান ক্রীড়া চক্র-ব্রাদার্স ইউনিয়ন ম্যাচের ফল হয়নি। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচটি শুরু হলেও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে গেছে।
শুক্রবার দিনভর বৃষ্টি ম্যাচটি হতে দেয়নি। শনিবার শুরু হলেও বৃষ্টিতে খেলা নেমে আসে ২৫ ওভারে।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা কলাবাগান পাঁচ উইকেটে ১৪৮ রান করে। সর্বোচ্চ ৬১ রান আসে শ্রীলঙ্কার জিহান মুবারকের ব্যাট থেকে। ফরহাদ হোসেন অপরাজিত থাকেন ৫০ রানে।
