২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ক্রিকেট দল

প্রথম টেস্ট খেলতে চট্টগ্রামে পৌঁছেছে জাতীয় ক্রিকেট দল। নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে খেলতে তাদের সঙ্গী বিসিবি একাদশও।

অনীক মিশকাত অনীক মিশকাত

চট্টগ্রাম থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2013, 06:52 PM

Updated : 13 Oct 2022, 02:59 PM

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের ব্যবস্থাপক সাব্বির খান জানিয়েছেন, “সকালে চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ দল। প্রস্তুতি ম্যাচের জন্য বিসিবি একাদশে থাকা ক্রিকেটাররাও তাদের সঙ্গে এসেছেন।”

হোটেল আগ্রাবাদে ওঠার পর প্রথম দিনে আর অনুশীলন করেননি অধিনায়ক মুশফিকুর রহিম ও তার সতীর্থরা। জিমে হালকা ব্যায়াম করে আর সাঁতার কেটে দিনটা কাটিয়ে দিয়েছেন তারা।

শুক্রবার থেকে এমএ আজিজ স্টেডিয়ামে নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন বিসিবি একাদশ।