দুঃসময় কাটছেই না আবাহনী লিমিটেডের। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রাইম ব্যাঙ্ক ক্রিকেট ক্লাবের কাছে ১২০ রানের বিশাল ব্যবধানে হেরে গেছে তারা। ঢাকা লিগের সফলতম দলের এটি টানা পঞ্চম হার।
ক্রীড়া প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
02 Oct 2013, 08:26 PM
Updated :
23 Aug 2022, 07:01 PM
৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগের চতুর্থ স্থানে আছে প্রাইম ব্যাঙ্ক। সমান ম্যাচে মাত্র দুই পয়েন্ট নিয়ে আবাহনীর অবস্থান দশম।
বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে সৈকত আলী (৫৯) এবং দুই শ্রীলঙ্কান ভানুকা রাজাপাকসা (৬৯) ও লাহিরু থিরিমান্নের (৫২) অর্ধশতকের সুবাদে ৯ উইকেটে ২৭২ রান করে প্রাইম ব্যাঙ্ক।
আবাহনীর পক্ষে অফস্পিনে ৩৯ রানে ৩ উইকেট নেন আরেক শ্রীলঙ্কান থারাঙ্গা পারানাভিতানা।
জবাবে ৩৫ ওভার ৫ বলে ১৫২ রানে অলআউট হয়ে যায় আবাহনী।
সর্বোচ্চ ২৮ রান আসে আল-আমিনের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দলে জায়গা পাওয়া পেসার আল-আমিন হোসেনের।
বাঁহাতি স্পিনে ৪৩ রানে ৪ উইকেট নিয়ে প্রাইম ব্যাঙ্কের সফলতম বোলার অধিনায়ক এনামুল হক জুনিয়র। অফস্পিনার ফরিদউদ্দিন মাসুদ ৩ উইকেট নেন ৩৪ রানে।
দুঃসময় কাটছেই না আবাহনী লিমিটেডের। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রাইম ব্যাঙ্ক ক্রিকেট ক্লাবের কাছে ১২০ রানের বিশাল ব্যবধানে হেরে গেছে তারা। ঢাকা লিগের সফলতম দলের এটি টানা পঞ্চম হার।
ক্রীড়া প্রতিবেদক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ২০:২৬, ২ অক্টোবর ২০১৩ | আপডেট: ১৯:০১, ২৩ আগস্ট ২০২২