২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিবের প্রত্যাবর্তনের ম্যাচে কলাবাগানের জয়

সাকিব আল হাসানের প্রত্যাবর্তনের ম্যাচে সহজ জয় পেয়েছে তার দল কলাবাগান ক্রীড়া চক্র।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2013, 06:59 PM

Updated : 13 Oct 2022, 02:59 PM

সোমবার বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নবাগত খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ১১৬ রানে হারিয়েছে তারা।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলার সময় বাম বৃদ্ধাঙ্গুলে চোট পাওয়ার পর থেকে মাঠের বাইরে ছিলেন সাকিব।

শেষ দিকে ব্যাট করতে নেমে ৫ বলে একটি চারের সাহায্যে ৬ রান করেন এই ম্যাচে কলাবাগানকে নেতৃত্ব দেয়া সাকিব। আর ৬ ওভার বল করে মাত্র ২১ রান দিলেও কোনো উইকেট পাননি তিনি।

পাঁচ খেলায় দ্বিতীয় জয়ে কলাবাগানের পয়েন্ট চার। আর টানা পঞ্চম ম্যাচ হেরে খেলাঘরের পয়েন্ট শূন্য।

বিকেএসপির তিন নম্বর মাঠে বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমে নেমে আসে ৩১ ওভারে। টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৪৮ রানের বড় সংগ্রহ দাঁড় করায় কলাবাগান। মিথুন আলীর (৭৮) সঙ্গে ম্যাচ সেরা জিহান মুবারকের (৬৯) ১৪১ রানের দ্বিতীয় উইকেট জুটি বড় এই সংগ্রহের ভিত গড়ে।

Image
ম্যাচ সেরা পুরস্কার জেতেন শ্রীলঙ্কার অলরাউন্ডার জিহান মুবারক। ছবি: বিসিবি

ম্যাচ সেরা পুরস্কার জেতেন শ্রীলঙ্কার অলরাউন্ডার জিহান মুবারক। ছবি: বিসিবি

দলীয় ১৬৯ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে মুবারকের বিদায়ের পর দলকে আড়াইশ'র কাছাকাছি নিয়ে যাওয়ার কৃতিত্ব শ্রীলঙ্কান ব্যাটসম্যান চামারা কাপুগেদারার (৫৮)।

৩১তম ওভারে চার বলে কাপুগেদারা, সাকিব ও ফরহাদ হোসেনকে ফিরিয়ে দেন কলাবাগানের আব্দুল্লাহ আল ইমরান।

জবাবে ৭ উইকেটে ১৩২ রানের বেশি করতে পারেনি খেলাঘর।

৮৬ রানে ৭ উইকেট হারিয়ে বিপদে পড়া খেলাঘরকে দেড়শ'র কাছাকাছি নিয়ে যান ফোরকান (অপরাজিত ৩০)  ও আল মাহমুদুল ইসলাম (অপরাজিত ১৪)।

১২ রানে ৩ উইকেট নিয়ে দিলহারা লুকুহেত্তিগে কলাবাগানের সেরা বোলার। মুবারক ২৪ রানে নেন ২ উইকেট।