২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শের-ই-বাংলা স্টেডিয়ামের ম্যাচ রিজার্ভ ডেতে

বৃষ্টিতে শের-ই-বাংলা স্টেডিয়ামের মাঠ খেলার উপযোগী না থাকায় 'রিজার্ভ ডে'তে গড়িয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আবাহনী ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মধ্যকার ম্যাচটি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2013, 03:35 PM

Updated : 23 Aug 2022, 07:00 PM

সোমবার কয়েক দফা পর্যবেক্ষণের পর বেলা দুইটায় খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। মঙ্গলবারে একই ভেন্যুতে হবে ম্যাচটি।

আউটফিল্ড শুকনো থাকলেও উইকেটের কাছাকাছি জায়গায় পানি জমে থাকায় ম্যাচটি হয়নি।
৪ খেলায় ৬ পয়েন্ট নিয়ে আপাতত পয়েন্ট তালিকার চার নম্বরে রয়েছে শেখ জামাল। সমান খেলায় ২ পয়েন্ট পেয়েছে আবাহনী।

নিউ জিল্যান্ডের বাংলাদেশ সফরকে সামনে রেখে মঙ্গলবার থেকে ২৮ সদস্যের প্রাথমিক দলের ক্যাম্প শুরু হবে। খেলা রিজার্ভ ডে’তে গড়ানোয় প্রথম দিন ক্যাম্পে যোগ দেবেন না শেখ জামালের মুশফিকুর রহিম, আব্দুর রাজ্জাক, জহুরুল ইসলাম, ইলিয়াস সানি ও শফিউল ইসলাম।

ক্যাম্পে ডাক পাওয়া আবাহনীর একমাত্র খেলোয়াড় পেসার আল-আমিনও মঙ্গলবার খেলবেন। তবে সেদিনই ওয়েস্ট ইন্ডিজ সফরে অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে ঢাকা ছাড়বেন বলে মোসাদ্দেক হোসেনকে পাবে না টানা তিন ম্যাচে হারা আবাহনী।