২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রিনিদাদের শুভ সূচনা

চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে ত্রিনিদাদ ও টোবাগো। রোববার ব্রিসবেন হিটকে ২৫ রানে হারিয়েছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2013, 10:25 PM

Updated : 23 Aug 2022, 06:56 PM

রাঁচির জেএসসিএ আন্তর্জাতিক স্টেডিয়াম কমপ্লেক্সে ‘বি’ গ্রুপের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৩৫ রান করে ত্রিনিদাদ।

ওয়েস্ট ইন্ডিজের চ্যাম্পিয়নদের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান অধিনায়ক দীনেশ রামদিনের।

৩৭ রানে ৪ উইকেট নেন অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার ক্রেইগ ম্যাকডারমটের ছেলে অ্যালিস্টার ম্যাকডারমট।

জবাবে ১৮ ওভার ৪ বলে ১১০ রানে অলআউট হয়ে যায় ব্রিসবেন।

৪৫ রান করা জো বার্নস ছাড়া আর কেউ সাফল্য না পাওয়ায় হার দিয়ে টুর্নামেন্ট শুরু করতে হয় অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ চ্যাম্পিয়নদের।

১৪ রানে ৪ উইকেট নিয়ে ত্রিনিদাদের জয়ে বড় অবদান পেসার রবি রামপলের। ম্যাচের সেরা খেলোয়াড় অবশ্য রামদিন।