তাইজুলের ঘূর্ণিতে বিধ্বস্ত শেখ জামাল
বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে মাত্র ৯৩ রানে অলআউট শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৭ উইকেটে হেরে গেছে প্রাইম দোলেশ্বরের কাছে।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে তৃতীয় ম্যাচ খেলতে নামা শেখ জামালের এটি প্রথম হার ও দোলেশ্বরের দ্বিতীয় জয়।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা শেখ জামাল জুনায়েদ সিদ্দিক (২৬) ও জহুরুল ইসলামের (২৫) সৌজন্যে ১ উইকেটে ৬০ রানে পৌঁছানোর পর শুরু হয় তাইজুলের ‘খেলা’।
