২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফয়সালাবাদের সান্ত্বনার জয়

চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির বাছাই পর্বে শ্রীলঙ্কার কান্দুরাতা মেরুন্সকে ১০ রানে হারিয়েছে পাকিস্তানের ফয়সালাবাদ ওল্ভস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2013, 08:26 PM

Updated : 25 Apr 2022, 07:16 PM

তবে আগেই বিদায় নিশ্চিত হয়ে যাওয়ায় এই জয় ফয়সালাবাদকে সান্ত্বনা ছাড়া আর কিছুই দিতে পারছে না।

শুক্রবার মোহালিতে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৪৬ রান করে ফয়সালাবাদ।

৬০ বলে ছয়টি চার ও পাঁচটি ছক্কায় ৯৩ রান করে অপরাজিত থাকেন মিসবাহ-উল-হক। অধিনায়কোচিত ইনিংসের সুবাদে তিনিই ম্যাচ সেরা।

২১ রানে ৩ উইকেট নেন ডানহাতি পেসার দিলহারা লোকুহেত্তিগে।

জবাবে কুমার সাঙ্গাকারা (৪৪), উপুল থারাঙ্গা (২৫) ও চামারা সিলভা (২৫) অনেক চেষ্টা করলেও ৭ উইকেটে ১৩৬ রানের বেশি করতে পারেনি কান্দুরাতা।

২৬ রানে ৩ উইকেট নিয়ে ফয়সালাবাদের জয়ের অন্যতম নায়ক ডানহাতি পেসার এহসান আদিল।