প্রাইম ব্যাঙ্কের বিশাল জয়
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ক্রিকেট কোচিং স্কুলকে (সিসিএস) ১৫২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে প্রাইম ব্যাঙ্ক ক্রিকেট ক্লাব।
প্রাইম ব্যাঙ্কের এটি তৃতীয় ম্যাচে দ্বিতীয় জয়। আগের ম্যাচে কলাবাগান ক্রিকেট ক্লাবের কাছে হেরে গিয়েছিল তারা। অন্যদিকে সিসিএসের টানা তৃতীয় হার।
শুক্রবার বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৪৯ রান করে প্রাইম ব্যাঙ্ক।
সর্বোচ্চ ৮৬ রান আসে ম্যাচ সেরা ব্রেন্ডন টেইলরের ব্যাট থেকে। জিম্বাবুয়ে অধিনায়কের ৭৮ বলের আক্রমণাত্মক ইনিংস চারটি বিশাল ছক্কা ও ৭টি চারে সাজানো।
