২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার কোচের দায়িত্ব ছাড়ছেন ফোর্ড

চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার কোচ গ্রাহাম ফোর্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2013, 12:47 AM

Updated : 23 Aug 2022, 06:56 PM

আগামী জানুয়ারিতে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) সঙ্গে ফোর্ডের দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হবে।

এক বিবৃতিতে এসএলসি জানিয়েছে, “জাতীয় দলের কোচ (ফোর্ড) ২০১৪ সালের জানুয়ারিতে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর এসএলসিকে আর না থাকার ইঙ্গিত দিয়েছেন। পরিবারের সঙ্গে আলোচনা করে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।”

এসএলসি অবশ্য ফোর্ডকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়েছে।

ফোর্ডের অধীনে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে রানার্স-আপ হয়েছিল শ্রীলঙ্কা। প্রায় তিন বছর পর টেস্ট সিরিজও জিতেছিল। তবে ব্যর্থতাও আছে। অস্ট্রেলিয়া সফরে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ হেরেছিল তারা।