২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন নিয়ে ব্যস্ত বিসিবি

আনুষ্ঠানিকভাবে নির্বাচনের কাজ শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2013, 07:37 PM

Updated : 23 Aug 2022, 06:55 PM

নির্বাচনের জন্য কাউন্সিলরের নাম চেয়ে বুধবার থেকে চিঠি পাঠানো শুরু করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, “বুধবার থেকে কাউন্সিলর চেয়ে চিঠি পাঠানোর কাজ শুরু হয়েছে। ২৪ সেপ্টেম্বরের মধ্যে কাউন্সিলরের নাম পাঠাতে হবে বিসিবিতে।”

কাউন্সিলরদের নাম পাওয়ার পর ভোটার তালিকা হাল নাগাদ করতে জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) পাঠাবে বিসিবি। ভোটার তালিকা হাল নাগাদের পর নির্বাচনের তফসিল ঘোষণা করবে এনএসসি। নির্বাচন কমিশন গড়ার দায়িত্বও তাদের।

বহুল প্রতীক্ষিত বিসিবি নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছেন বর্তমান সভাপতি নাজমুল হাসান ও সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী।