২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মমিনুল, সিলভার শতকে জিতলো প্রাইম দোলেশ্বর

মমিনুল হক ও রোশান শিভাঙ্কা সিলভার শতকে আবাহনী লিমিটেডকে ৫৮ রানে হারিয়েছে প্রাইম দোলেশ্বর। শতক করেও লিগে দলের প্রথম হার এড়াতে পারেননি মোসাদ্দেক হোসেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2013, 01:26 PM

Updated : 23 Aug 2022, 06:55 PM

মঙ্গলবার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৩২০ রান করে প্রাইম দোলেশ্বর। জবাবে ৪৮ ওভার ৪ বলে ২৬২ রানে অলআউট হয়ে যায় আবাহনী।

লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারানো আবাহনীকে স্বপ্ন দেখাচ্ছিলেন থারাঙ্গা পারানাভিতানা ও মোসাদ্দেক। চতুর্থ উইকেটে তাদের ১৬৫ বলে ১৬৫ রানের জুটি দলকে ৩ উইকেটে ২০২ রানের দৃঢ় অবস্থানে দাঁড় করিয়েছিল।

৯২ বলে ৮টি চারের সাহায্যে ৮১ রান করে পারানাভিতানার বিদায়ের পর একাই লড়েছেন তরুণ মোসাদ্দেক। কিন্তু ১০৬ বলে ১২টি চারে গড়া তার ১০০ রান পরাজয় এড়ানোর জন্য যথেস্ট ছিল না।

আবাহনীর আর কোনো ব্যাটসম্যান ত্রিশের ঘরে যেতে পারেননি। চোটের কারণে ব্যাট করতে পারেননি টপ অর্ডার ব্যাটসম্যান লিটন দা্শ।

৫১ রানে আবাহনীর ৫ উইকেট নিয়েছেন প্রাইম দোলেশ্বর অধিনায়ক ফরহাদ রেজা। গত মৌসুমে আবাহনীর গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এই অলরাউন্ডার।