ব্রাদার্সে অ্যাঞ্জেলো ম্যাথিউস
শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস ব্রাদার্স ইউনিয়নের হয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলতে এখন ঢাকায়।
শুক্রবার মিরপুর সাহারা-বিসিবি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি মাঠে অনুশীলন শেষে তিনি বলেন, “এই মুহূর্তে আমাদের কোনো খেলা না থাকায় এবারের ঢাকা লিগে অনেক শ্রীলঙ্কান ক্রিকেটার খেলছে। আগামী বছর বাংলাদেশে আমাদের পূর্ণাঙ্গ সফর রয়েছে। এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপও এখানেই হবে। লিগে খেলে আমরা এখানকার কন্ডিশন সম্পর্কে যতটা সম্ভব ধারণা নিতে চাই।”
প্রিমিয়ার লিগে এবারই প্রথম খেলতে এসেছেন ম্যাথিউস। নিজে ভালো খেলার পাশাপাশি দলকে শিরোপা এনে দেয়া তার লক্ষ্য। তিনি বলেন, “অবশ্যই আমরা লিগ জিততে চাই। আমি প্রথম ম্যাচে খেলতে পারিনি। এখন আমাদের শুধু একটাই লক্ষ্য -- শিরোপা।”
