২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হারারেতে পাকিস্তানের সতর্ক ব্যাটিং

ব্যাটিং দুরূহ উইকেটে মনঃসংযোগের পরীক্ষা দিচ্ছেন পাকিস্তানের ব্যাটসম্যানরা। হারারেতে দ্বিতীয় টেস্টে জিম্বাবুয়েকে ২৯৪ রানে অলআউট করে দ্বিতীয় দিন শেষে অতিথিদের সংগ্রহ ৩ উইকেটে ১৬৩ রান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2013, 09:29 PM

Updated : 23 Aug 2022, 06:53 PM

৭ উইকেট হাতে নিয়ে পাকিস্তান ১৩১ রানে পিছিয়ে আছে।

উদ্বোধনী ব্যাটসম্যান খুররম মনজুর অর্ধশতক করলেও ৯৬ রানে প্র্রথম তিন ব্যাটসম্যানকে হারিয়ে কিছুটা অস্বস্তিতে পড়ে যায় প্রথম টেস্ট ২২১ রানে জিতে নেয়া পাকিস্তান।

পাকিস্তানের রান যখন ২৯, তখন মোহাম্মদ হাফিজকে (২২) হ্যামিল্টন মাসাকাদজার ক্যাচ বানিয়ে স্বাগতিকদের কাঙ্ক্ষিত ‘ব্রেক থ্রু’ এনে দেন বাঁহাতি পেসার ব্রায়ান ভিটোরি।

দলীয় ৬২ রানে টিনাশে পানিয়াঙ্গারার বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ার আগে মাত্র ৭ রান করেন আজহার আলী।

অর্ধশতকে পৌঁছানোর পর মনজুর (৫১) রান আউট হলে স্কোর দাঁড়ায় ৯৬/৩।

তবে দিনের বাকি ২৯.১ ওভার পাকিস্তানের আর কোনো ক্ষতি হতে দেননি দুই অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনুস খান ও মিসবাহ-উল-হক।

৬৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ৫২ রান নিয়ে ব্যাট করছেন প্রথম টেস্টে দ্বি-শতক করা ইউনুস। সঙ্গে থাকা অধিনায়ক মিসবাহ ২৭ রানে অপরাজিত।

এর আগে ৮ উইকেটে ২৩৭ রান নিয়ে ব্যাট করতে নামা জিম্বাবুয়েকে তিন শ’র কাছাকাছি নিয়ে যায় শেষ উইকেটে টেন্ডাই চাতারা (২১) ও ভিটোরির (১৯*) ৪৬ রানের জুটি।

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে প্রথম ইনিংস: ২৯৪ (মায়োয়ো ০, সিবান্দা ১৪, মাসাকাদজা ৭৫, টেইলর ৫১, ওয়ালার ২৩, চিগুম্বুরা ১৫, মুতুমবামি ৮, উৎসেইয়া ২২, পানিয়াঙ্গারা ২৪, চাতারা ২১, ভিটোরি ১৯*, জুনায়েদ ৪/৬৭, রেহমান ৩/৪৭, রাহাত ২/৪৮, আজমল ১/৯২)

পাকিস্তান প্রথম ইনিংস: ১৬৩/৩ (মনজুর ৫১, হাফিজ ২২, আজহার ৭, ইউনুস ৫২*, মিসবাহ ২৭*; পানিয়াঙ্গারা ১/৩০, ভিটোরি ১/৪২)