ফিরছেন গ্রায়েম স্মিথ
আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গ্রায়েম স্মিথ। পায়ের চোটের কারণে গত মে মাস থেকে মাঠের বাইরে ছিলেন দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক।
কিছু দিন আগে অস্ত্রোপচার করানো স্মিথকে অধিনায়ক করে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।
ঘোষণা করা হয়েছে ওয়ানডে সিরিজের দলও। যে দলের অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স।
দলে রাখলেও ৩২ বছর বয়সী স্মিথের ব্যাপারে ভীষণ সতর্ক দক্ষিণ আফ্রিকার নির্বাচকরা। দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাচক অ্যান্ড্রু হাডসন জানিয়েছেন, অস্ত্রোপচারের ধকল কাটিয়ে পুরোপুরি সেরে না উঠলে তার খেলার সম্ভাবনা কম।
ওয়ানডে দল
