২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বোলারদের নৈপুণ্যে পাকিস্তানের দিন

প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে থাকা পাকিস্তান দ্বিতীয় টেস্টের শুরুতেও সুবিধাজনক অবস্থায়। তাদের বোলারদের

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2013, 10:30 PM

Updated : 23 Aug 2022, 06:52 PM

তোপ আর ঘূর্ণিতে বিপর্যস্ত জিম্বাবুয়ের প্রথম দিন শেষে সংগ্রহ ৮ উইকেটে ২৩৭ রান।

মঙ্গলবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ব্যাট করতে নামা জিম্বাবুয়েকে শুরু থেকে চাপের মধ্যে রাখেন পাকিস্তানের দুই নতুন বলের বোলার জুনায়েদ খান ও রাহাত আলী।

দলীয় ৩১ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যানের বিদায়ে বিপদে পড়ে যাওয়া স্বাগতিকদের মনে স্বস্তি এনে দেয় তৃতীয় উইকেটে অধিনায়ক ব্রেন্ডন টেইলরের সঙ্গে হ্যামিল্টন মাসাকাদজার ১১০ রানের জুটি।

মাসাকাদজাকে (৭৫) মোহাম্মদ হাফিজের ক্যাচে পরিণত করে এই জুটি ভাঙ্গেন প্রথম টেস্টে ১১ উইকেট নেয়া অফস্পিনার সাঈদ আজমল। এরপর দলকে ৩ উইকেটে ১৭২ রানে পৌঁছে দিয়েছিলেন টেইলর (৫১) ও ম্যালকম ওয়ালার (২৩)। কিন্তু শেষ সেশনে ৬২ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে ফেলায় জিম্বাবুইয়ানরা স্বস্তিতে নেই। ৫৫ রানে ৩ উইকেট নিয়ে দিনের সবচেয়ে সফল বোলার বাঁহাতি পেসার জুনায়েদ। সংক্ষিপ্ত স্কোর : জিম্বাবুয়ে প্রথম ইনিংস : ২৩৭/৮ (মায়োয়ো ০, সিবান্দা ১৪, মাসাকাদজা ৭৫, টেইলর ৫১, ওয়ালার ২৩, চিগুম্বুরা ১৫, মুতুমবামি ৮, উৎসেইয়া ১৪*, পানিয়াঙ্গারা ২৪, চাতারা ০*, জুনায়েদ ৩/৫৫, রেহমান ২/৩৭, রাহাত ২/৪৮, আজমল ১/৭১)